, ,

শিরোনাম :

জেলের জালে দাতিনা ভোল, বিক্রি ৩ লাখ ৫৫ হাজারে!

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের একটি বিরল প্রজাতির ‘ধাতিনা ভোল’ মাছ। পটুয়াখালী ও বাগেরহাট সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর থেকে উদ্ধার করা বিশাল আকৃতির এই মাছটি বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের মিরাজ হাওলাদারের আড়তে উন্মুক্ত ডাকে মাছটি কেনেন স্থানীয় মাছ ব্যবসায়ী হারুন মীর। প্রতি কেজি মাছের দাম পড়েছে প্রায় ১৬ হাজার ১৩৬ টাকা।

জানা গেছে, গত মঙ্গলবার (১১ আগস্ট) বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের ইলিয়াছ হোসেনের ‘এফবি মায়ের দোয়া’ নামের মাছ ধরার ট্রলারে ধাতিনা ভোলটি ধরা পড়ে।

ট্রলার মালিক ও মাঝি ইলিয়াছ হোসেন বলেন, “সাগরে আবহাওয়া খারাপ থাকায় ইলিশ জালে ধরা পড়ছিল না। তাই বাড়ি ফেরার শেষ মুহূর্তে সাগরে জাল ফেলি। রাতে জাল টানার সময় এই ধাতিনা ভোল মাছটি পাই। আশানুরূপ দামে মাছটি বিক্রি করতে পেরে খুব ভালো লাগছে।”

মাছটির ক্রেতা ব্যবসায়ী হারুন মীর জানান, ধাতিনা ভোল মাছের বাজারদর বর্তমানে মণপ্রতি প্রায় ৬ লাখ টাকা। সেই হিসেবে ২২ কেজি ওজনের মাছটি ৩ লাখ ৫৫ হাজার টাকায় কেনা হয়েছে। মাছটি প্রক্রিয়াজাত করে চট্টগ্রামে পাঠানো হবে এবং এতে অন্তত ৫০ হাজার টাকা লাভ করার আশা করছেন তিনি।

উপকূলীয় মৎস্য সমবায় সমিতির সভাপতি ইদ্রিস আলী জানান, কিছু অসাধু ব্যবসায়ী সাগরে ক্ষতিকর ও অবৈধ ছোট ফাঁসের জাল ব্যবহারের কারণে এই মূল্যবান মাছগুলো ছোট থাকতেই মারা পড়ে। দীর্ঘদিন পর এত বড় ২২ কেজির ধাতিনা ভোল পাওয়ায় স্থানীয় জেলে ও মৎস্যজীবীদের মধ্যে দারুণ উৎসাহ দেখা গেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net