, ,

শিরোনাম :
আগৈলঝাড়ার ওসি মাসুদ খান বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত অধ্যক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, ক্ষমা চাইলেন শিক্ষার্থীরা বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার উদ্যোগ বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায়
প্রয়াত সাংবাদিক মিরাজের স্মৃতিচারণে আবেগাপ্লুত সহকর্মীরা

প্রয়াত সাংবাদিক মিরাজের স্মৃতিচারণে আবেগাপ্লুত সহকর্মীরা

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক::
বরিশাল প্রেসক্লাবের সদস্য, দৈনিক বণিক বার্তার বরিশাল প্রতিনিধি ও সাংবাদিক অঙ্গনের পরিচিত মুখ এম মিরাজ হোসাইনের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বরিশালের গণমাধ্যম অঙ্গনে। সদ্য প্রয়াত এই সাংবাদিকের রুহের মাগফিরাত কামনায় বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৫টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসেন, প্রেসক্লাবের সিনিয়র ও সহযোগী সদস্য এবং প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শোকসভায় বক্তারা প্রয়াত এম মিরাজ হোসাইনের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন। সহকর্মীরা তার সঙ্গে নিজেদের দীর্ঘদিনের কর্মসম্পর্ক ও স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

শোকসভায় বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসেন প্রয়াত মিরাজের জীবনের ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তার রুহের মাগফিরাত কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করার জন্য উপস্থিত সবার প্রতি অনুরোধ জানান তিনি।

প্রসঙ্গত, গত ২২ আগস্ট দুপুর দেড়টার দিকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক এম মিরাজ হোসাইন। পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি ব্রেন টিউমারের অস্ত্রোপচারের পর তার নন-হজকিন লিম্ফোমা রোগ শনাক্ত হয়। এরপর থেকে তিনি ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বরিশাল প্রেসক্লাবের সদস্য এম মিরাজ হোসাইন মৃত্যুকালে বাবা, স্ত্রী, দুই ছেলে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net