এতে বলা হয়, র্যাগিংয়ে জড়িত থাকায় আইন বিভাগের ৫ জন, মার্কেটিং বিভাগের ১৯জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৪ জন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১০জন শিক্ষার্থীকে শাস্তির আওতাভুক্ত করে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড।
গত ২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সভার সিদ্ধান্ত মোতাবেক অপরাধের মাত্রানুযায়ী এ শাস্তি দেয়া হয়। শাস্তি পাওয়া শিক্ষার্থীদের কাউকে ৬ মাস অথবা ১ বছর বহিষ্কার করা হয়েছে। এছাড়া ২০ হাজার, ১৫ হাজার টাকা ও ১০ হাজার টাকা করেও অর্থদণ্ড দেয়া হয়েছে অনেককে।
শাস্তি ইস্যুর তারিখ থেকে ১ মাসের মধ্যে জরিমানা পরিশোধ করতে ব্যর্থ হলে দ্বিগুণ হারে জরিমানা প্রযোজ্য হবে বলে পত্রতে বলা হয়।



Leave a Reply