, ,

শিরোনাম :
শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গের অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ৮ বছরে বরিশালে ১ হাজার ২৫৬ খুন বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ, ব্যানারে আগুন বরিশাল কোতয়ালী থানায় এক মাসে আটক নিষিদ্ধ সংগঠনের ৫৬ কর্মী বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক

ববিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থীকে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক :

‎বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) র‍্যাগিংয়ের অভিযোগে ৪ বিভাগের ৪৮ শিক্ষার্থীকে জরিমানা ও বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‎গতকাল (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, র‍্যাগিংয়ে জড়িত থাকায় আইন বিভাগের ৫ জন, মার্কেটিং বিভাগের ১৯জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৪ জন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১০জন শিক্ষার্থীকে শাস্তির আওতাভুক্ত করে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড।

 

 

 

‎‎গত ২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সভার সিদ্ধান্ত মোতাবেক অপরাধের মাত্রানুযায়ী এ শাস্তি দেয়া হয়। শাস্তি পাওয়া শিক্ষার্থীদের কাউকে ৬ মাস অথবা ১ বছর বহিষ্কার করা হয়েছে। এছাড়া ২০ হাজার, ১৫ হাজার টাকা ও ১০ হাজার টাকা করেও অর্থদণ্ড দেয়া হয়েছে অনেককে।‎

 

 

 

শাস্তি ইস্যুর তারিখ থেকে ১ মাসের মধ্যে জরিমানা পরিশোধ করতে ব্যর্থ হলে দ্বিগুণ হারে জরিমানা প্রযোজ্য হবে বলে পত্রতে বলা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ বলেন, মোট ৪৮ শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের ঘটনায় শাস্তি দেয়া হয়েছে। এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় জিরো টলারেন্স নীতি ফলো করছে।‎

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net