রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০৬

শিরোনাম :
মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান
বরিশালে যুব দিবসে র‌্যালি-সমাবেশ অনুষ্ঠিত

বরিশালে যুব দিবসে র‌্যালি-সমাবেশ অনুষ্ঠিত

dynamic-sidebar

জাতীয় যুব দিবস উপলক্ষে বরিশালে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরের অশ্বিনী কুমার হলের সামনে বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। উদ্বোধনের পর র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন প্রমুখ। র‌্যালি শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। বরিশালে ব্যবসায়ীর উপর আ’লীগ নেতার হামলা- প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কর্তৃক বাজারের ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে দোকান বন্ধ রেখে বিক্ষোভ করেছেন বরিশাল নগরের সাগরদী বাজারের ব্যবসায়ীরা। এ সময় তারা সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সড়কে অবস্থান নেয়। বুধবার (১ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। সাগরদী বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. বাবুল সাহা জানান, বুধবার সকালে স্থানীয় ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ী মামুন হাওলাদারের উপর দফায় দফায় হামলা চালান। এ ঘটনার প্রতিবাদে বাজারের সকল ব্যবসায়ী হামলাকারীর বিচারের দাবিতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ করে। পরে পুলিশ ও বাজার কমিটির সভাপতি এবং ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বাজার কমিটির সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার বলেন, বর্তমানে বাজারের পরিস্থিতি শান্ত রয়েছে। ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন। বিষয়টি নিয়ে বৈঠক হবে। সেখানে সমস্যার সমাধান করা হবে।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net