বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৭

শিরোনাম :
নগরীতে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

নগরীতে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ মৃত্যুর নেই কোন দিন কিংবা সময়। আল্লাহ’র ডাক এলেই চলে যেতে হবে দুনিয়া ছেড়ে। আজ এমনই একটি মৃত্যুর ঘটনা ঘটেছে নগরীতে। পরিবার পরিকল্পনা জেলা দপ্তরের এক সাবেক কর্মকর্তার মৃত্যু মানুষের হৃদয় ছুয়ে গেছে। ইসলামের প্রধান স্তম্ভ নামাজ। সেই নামাজ আদায়ের দ্বিতীয় সালাম ফেরানোর সাথে সাথেই মৃত্যুকে আলিঙ্গন করেন সাবেক হিসাবরক্ষক মো. মজিবর মল্লিক। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলায়হে রাজেউন। ৭০ বছর বয়সে সুস্থ ওই ব্যক্তি মাগরিব’র নামাজের আযান’র ধ্বনি শুনে স্বাভাবিকভাবে ঘর থেকে মসজিদে যান। নামাজ আদায়রত অবস্থায় আজ মঙ্গলবার নগরীর লাদেন সড়কে ‘লাদেন সড়ক জামে মসজিদে’ মারা যান তিনি। মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ ছেলে এবং ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার সকাল ৮টায় লাদেন সড়কে মরহুমের জানামে
জানাযা অনুষ্ঠিত হবে। পরে নবগ্রাম সড়কের শেষ প্রান্তে ঝালকাঠী থানাধীন বিনয়কাঠী নিজ গ্রামে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্মপ্রান মজিবর মল্লিক প্রতি দিনের ন্যায় মসজিদে আসেন। জামাতের সাথে তিনি নামায় আদায় করেন। নামাজের শেষ সময় সূরা-কেরাত শেষ করে যখন সালাম ফেরাচ্ছিলেন ঠিক তখনই মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। নামাজ শেষ করে অন্যান্য মুসল্লিরা তাকে তুলতে গিয়ে বুঝতে পারেন তিনি আর বেঁচে নেই। মরহুমের স্বজনরা জানিয়েছেন, মহিবুল হক মল্লিক শারীরিক ভাবে সুস্থ ছিলেন। সারা দিনেও অসুস্থতার বিষয়টি অনুভব করতে পারেনি কেউ। এমনকি তিনি নিজেও অসুস্থ বোধ করছেন এমন কিছু পরিবারের কাউকে জানান নি। বয়স হলেও তিনি সুস্থ-স্বাভাবিকই ছিলেন। হঠাৎ করেই তার এমন মৃত্যুতে গোটা এলাজা জুড়ে শোকের ছায়া নেমে আসে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net