কলাপাড়া প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় দুই ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। কলাপাড়া থানার এস,আই মো.শহিদুল ইসলাম খান বাদী ইয়াবা ব্যবসায়ী মো.মিজানুর রহমান ওরফে মিজু মাষ্টার (৪০) ও মো.সোহেল (৩০) বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে। শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে পৌর শহরের মুসলিমপাড়া এলাকা থেকে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৩ পিচ ইয়াবা উদ্ধার করেছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।
কলাপাড়া থানার এস আই শহিদ খান জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে। এরা দীর্ঘদিন ধরে ইয়াবা সেবনের পাশাপাশি বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। এর আগেও পটুয়াখালী র্যাব-৮ এর সদস্যরা সহ ডিবি পুলিশ তাদের আটক করেছিল। এছাড়া এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একাধিক মামলা রয়েছে বলে তিনি জানিয়েছেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply