মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৭

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
বরিশাল সিটি মেয়রসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

বরিশাল সিটি মেয়রসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

dynamic-sidebar

বরিশাল অফিসঃ


সর্বনিন্ম দরদাতা ঠিকাদারকে উন্নয়ন কাজের কার্যাদেশ না দেয়ার অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র মো. আহসান হাবিব কামালসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার বরিশাল সদর জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে এ মামলা করেন ঠিকাদার ও ব্রজমোহন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাহিদ সেরনিয়াবাত।

জ্যেষ্ঠ সহকারী জজ মো. হাদিউজ্জামান কোনো আদেশ না দিয়ে মামলাটি পরবর্তী শুনানির জন্য অপেক্ষমান রেখেছেন।

মামলার অপর বিবাদীরা হলেন- প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, কাম হিসাব রক্ষণ কর্মকর্তা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্বাহী প্রকৌশলী, বরিশাল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ঠিকাদারী প্রতিষ্ঠান এসএইচ এন্টারপ্রাইজ।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর বিসিসি সিসিটিএফ’র অর্থায়নে ৪ গ্রুপের ৩ কোটি টাকার উন্নয়ন কাজের জন্য দরপত্র আহবান করেন। এতে অংশ নিয়ে সর্বনিন্ম দরদাতা হন ছাত্রলীগ নেতার ঠিকাদারী প্রতিষ্ঠান।

কিন্তু ছাত্রলীগ নেতার প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়া হয়নি। তাই উন্নয়ন কাজ বন্ধ রেখে তার ঠিকাদারী প্রতিষ্ঠানের অনুকূলে কার্যাদেশ দেয়ার আর্জি করেছেন বাদী নাহিদ সেরনিয়াবাত।

ফলে বিচারক মামলাটি গ্রহণ করে শুনানির জন্য অপেক্ষামাণ রেখেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net