মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৫৬

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নে পিছিয়ে শায়েস্তাবাদ ইউনিয়ন

বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নে পিছিয়ে শায়েস্তাবাদ ইউনিয়ন

dynamic-sidebar

নাইম ইসলাম বরিশাল অফিসঃ


বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নে পিছিয়ে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়ন।বরিশাল নগরী থেকে নিকটে এই ইউনিয়নের সড়কগুলো আর জীবনব্যবস্থার বেহাল অবস্থায় জনজীবন বিপর্যস্থ এই অঞ্চলের মানুষদের।ঐতিহ্যপূর্ন শায়েস্তাবাদ ইউনিয়নে অনেকে গুনীজনদের এলাকা।সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস,আগরতলা মামলার আসামী ফ্লাইট সা্র্জেন্ট ফজলুল হক,সংবিধান প্রনেতা ড. কামাল হোসেনের এলাকা এটি।এছারা কবি সুফিয়া কামালের জন্মস্থানও এই ইউনিয়নে।শায়েস্তাবাদ ইউনিয়নটি ছোট্ট হলেও এই ইউনিয়নে আরো গুনীজনরা রয়েছে।অথচ শায়েস্তাবাদ ইউনিয়নের উন্নয়নের অবস্থা দেখলে মনে হয় সবথেকে অবহেলিত ইউনিয়ন এটি।শায়েস্তাবাদ ইউনিয়নের একাধিক ওয়ার্ড ঘুরে দেখা যায়,মেইনরোডের পাশের রাস্তাগুলোর মধ্যে কিছু কিছু ইটের হলেও প্রায় ৮০ ভাগ রাস্তা এখনো কাচা এবং এই রাস্তাগুলো ও চলাচল অনুপযোগী।বিশেষ করে ৩ নং ওয়ার্ড এর জনতার হাট থেকে বাঘের বাড়ী পর্যন্ত রাস্তাটি যেন মরনফাদে পরিনতি হয়েছে।প্রতিনিয়ত এ রাস্তাটিতে দূর্ঘটনা হতেই থাকে।এ প্রতিবেদক নিউজ সংগ্রহকালিন সময়ও একটি দূর্ঘটনার প্রত্যক্ষদর্শী হন।অটো নিয়ে রাস্তাটির খাদে পরে অটো ড্রাইবারসহ যাত্রী গুরতর আহত হন।পরে স্থানীয়রা দ্রুত শেবাচিম এ নিয়ে যায়।প্রতিনিয়ত এ রাস্তাটিতে এমন দূর্ঘটনা হতেই থাকে বলে জানান এলাকাবাসী।এ বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছেনা জনপ্রতিনিধিগন।তবে শায়েস্তাবাদ ইউনিয়নের আরেক অংশ শায়েস্তাবাদ বাজারের নদীর ওপার সড়কব্যবস্থা উন্নত রয়েছে।এ ইউনিয়নের করুন অবস্থা ইউনিয়নে ঢুকতে গেলেই আন্দাজ করা যায়।শায়েস্তাবাদ ইউনিয়ন এর প্রধান সড়কটির বেহাল অবস্থায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এই অঞ্চলের মানুষগুলোর।শায়েস্তাবাদ ইউনিয়নসহ,ভাষানচড়,মুলাদী,হিজলার হাজার হাজার মানুষের যাতায়াত এর পথ এটি।অথচ রাস্তার বেহাল এই অবস্থায় যেন মাথাব্যাথা নেই কারো।রাস্তাটি দিয়ে,চাকুরীজীবি,শিক্ষা্র্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ যাতায়াত করে।স্কুল ছাত্র শাওন জানায়,রাস্তার সব কার্পেটিং উঠে যাওয়ায় প্রচুর ধুলাবালী উড়তে থাকে সাইকেলে বা হেটে স্কুলে যেতে আমাদের খুব কষ্ট হয়।এতে আমাদের স্বাস্থেরও অনেক ক্ষতি হয়।শায়েস্তাবাদ এলাকার সাইফুল হোসেন জানায়,কার্পেটিং ওঠায় অনেক জায়গায় বড় বড় গর্ত হয়েছে এতে বড় ধরনের দূর্ঘটনার ও সম্ভবনা রয়েছে এবং প্রচুর ধুলাবালী ওরে যা আমাদেরত স্বাস্থের জন্য হুমকিসরূপ।এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না জানায়,ধারাবাহিক ভাবে উন্নয়ন হচ্ছে, আমার সাধ্যমত কাজ করে যাচ্ছি।ধীরগতি প্রক্রিয়ায় হয়ত একটু সময় লাগছে।ইউনিয়নে বরাদ্ধ কাজ অল্প পাই যা চাহিদানুযায়ী নয়।উপর থেকে আমাদের ইউনিয়নে বারতি কিছু কাজ দিলেও দ্রুত করা সম্ভব ছিল।তবে শীগ্রই কাজ শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।শায়েস্তাবাদ ইউনিয়নের বেহাল এই অবস্থা থেকে মুক্ত করার জন্য কতৃপক্ষের প্রতি অনুরোধ জানায় এলাকাবাসি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net