, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি
পিএসএলে লাহোর কালান্দার্সে খেলবেন মোস্তাফিজ

পিএসএলে লাহোর কালান্দার্সে খেলবেন মোস্তাফিজ

dynamic-sidebar

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এর আগের আসরে বাংলাদেশ থেকে খেলার সুযোগ পেয়েছিলেন ৩ জন-সাকিব আল হাসান, তামিম ইকবাল আর মাহমুদউল্লাহ রিয়াদ। এবার তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানও। লাহোর কালান্দার্স কিনেছে বাংলাদেশি এ পেস সেনসেশনকে।

প্লেয়ার্স ড্রাফটে ‘ডায়মন্ড’ ক্যাটাগরিতে লাহোর নিয়েছে মোস্তাফিজকে। ডায়মন্ড ক্যাটাগরিতে ছিলেন বাংলাদেশের দু’জন ক্রিকেটার। মোস্তাফিজের সঙ্গে তামিম ইকবাল।

গতবার পেশোয়ার জালমিতে খেলা এ ওপেনারকে এবার শুরুতে ছেড়ে দিলেও শেষপর্যন্ত ঠিকই টেনে নিয়েছে দলটি। পেশোয়ারেই খেলবেন অলরাউন্ডার সাকিব আল হাসানও। তাকে আগে থেকেই ধরে রেখেছে দলটি।

মাহমুদউল্লাহকেও ধরে রেখেছে তার দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। গতবার পাকিস্তানে ফাইনাল হওয়ায় বিদেশি অনেক ক্রিকেটারই ওই ম্যাচটিতে খেলতে যাননি। এ সুযোগে পিএসএল অভিষেক হয়ে গিয়েছিল এনামুল হক বিজয়ের। তিনি এবার কোনো দল পাননি। পাবেনই বা কিভাবে? সুযোগ পেয়েও যে নিজের ঝলক দেখাতে পারেননি বাংলাদেশি এ ওপেনার।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net