, ,

শিরোনাম :
বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট
বরিশাল জেল সুপারসহ দুই কারারক্ষীর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বরিশাল জেল সুপারসহ দুই কারারক্ষীর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ

dynamic-sidebar

বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত কারা ডিআইজি ও বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আজিজুল হক সহ ৩ জনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। ১৩ নভেম্বর সোমবার এক মহিলা কারারক্ষী বরিশালের নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালে এ অভিযোগ দায়ের করেন। এ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমনের মাধ্যমে কারারক্ষী সাম্মি আকতার অভিযোগ দাখিল করেন। অভিযোগে কারা সুপার আজিজুল হক সহ কারারক্ষী নিজাম ও শেখ ফরিদকে অভিযুক্ত করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগে সাম্মি বলেন, নিজামের বাড়ি বরিশাল হওয়ার পরেও সুপারের সহায়তায় তিনি বরিশাল কারাগারে চাকুরী করে। কারা সুপার আজিজুলের স্ত্রী ঢাকায় চাকুরী করায় আজিজুল বরিশালে বাসায় একা থাকে। সাম্মী ঢাকা থেকে বদলী হয়ে গত ১২ জানুয়ারি বরিশালে এসে সুপারের কাছে রিপোর্ট করে। আজিজুল ১৫ জানুয়ারি সাম্মিকে ঝালকাঠি জেলা কারাগারে পোষ্টিং দেয়। ১৯ ফেব্রুয়ারি তাকে প্রেষণে বরিশাল কারাগারে এনে কারাভ্যন্তরে কোন দায়িত্ব না দিয়ে বন্দী সাক্ষাত স্লিপ কাটার দায়িত্ব দেয়। প্রায়ই আজিজুল তাকে অফিসে ডেকে নিয়ে বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলে। এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে অন্যত্র বদলী ও চাকুরী হারাবার ভয় দেখিয়ে সরাসরি কুপ্রস্তাব দেয় এবং যৌন নিপীড়ন করে। লোকলজ্জা ও ইজ্জতের ভয়ে বিষয়টি আড়াল করার চেষ্টা করলেও আজিজুল আরো বেপরোয়া হয়ে ওঠে। গত ১৮ অক্টোবর রাত ৯ টায় অভিযুক্ত নিজাম ও শেখ ফরিদ তার বাসায় এসে বন্দী সাক্ষাৎ স্লিপের হিসেব দেয়ার জন্য সুপার বাসায় ডাকে বলে জানায়। বাসায় যেতে রাজী না হলে নিজাম ও ফরিদ জোরাজুরি করে চাকুরীর ক্ষতি করার হুমকি দেয়। এক পর্যায়ে সাম্মী অভিযুক্তদের সাথে কারাগারের পাশে আজিজুলের বাসায় যায়। নিজাম ও ফরিদ বাহিরে পাহারায় থাকে। আজিজুল তাকে জোড়পূর্বক ধর্ষণ চেষ্টা করে। ডাক চিৎকার দিলে অন্য কারারক্ষীরা ছুটে আসলেও উর্দ্ধতন কতৃপক্ষ হওয়ায় কেহ আজিজুলের বাসায় যেতে সাহস পায়নি। দুএকজন যাওয়ার চেষ্টা করলে নিজাম ও ফরিদের বাধা পেয়ে ফিরে যায়। সাম্মি ধস্তাধস্তি করে খাট থেকে নিচে পড়ে বুকে আঘাত পেয়েও দৌড়ে নিজের বাসায় চলে আসে। ২০ অক্টোবর শেবাচিম হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়। ধর্ষণে ব্যর্থ হয়ে কারা সুপার সাম্মিকে অন্যত্র বদলী ও চাকুরী খেয়ে দেয়ার হুমকি দেয়। একইসাথে জেলার বদরুদ্দোজাকে বাসভবন তালা মেরে রাখার নির্দেশ দেয়। জেলার সাম্মির বাসায় তালা মেরে রাখে। সাম্মি নিজ বাসায় যেতে পারছেনা। এভাবে অভিযোগ দাখিলের পর আদালত অভিযোগ শুনানীর জন্য রেখে দেন বলে আদালত সূত্র জানায়।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net