, ,

শিরোনাম :
বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট
বরিশালে জেল সুপারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা খারিজ

বরিশালে জেল সুপারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা খারিজ

dynamic-sidebar

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারসহ তিনজনের বিরুদ্ধে এক নারী কারারক্ষীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নালিশি মামলা খারিজ করে দিয়েছেন নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনাল।

সোমবার (১৩ নভেম্বর) ধর্ষণ চেষ্টার অভিযোগে সিনিয়র জেল সুপার ও ভারপ্রাপ্ত কারা উপ-মহাপরিদর্শক মো. আজিজুল হক এবং দুই কারারক্ষী নিজাম ও শেখ ফরিদের বিরুদ্ধে নালিশি মামলাটি করেন ওই কারারক্ষী।
মঙ্গলবার (১৪ নভেম্বর) শুনানি শেষে মামলাটি খারিজ করে দেন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্ত দাস।

অভিযোগের সপক্ষে যথাযথ প্রমাণাদি ও উপাত্ত না থাকায় মামলা খারিজ হয়েছে বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে। তবে বাদিনী জানিয়েছেন, উচ্চ আদালতের শরণাপন্ন হবেন তিনি।
বাদিনীর আইনজীবী আবুল কালাম আজাদ ইমন বাংলানিউজকে অভিযোগ করেন, ট্রাইব্যুনালে ধর্ষণের মামলা দায়ের পর থেকেই ঊর্ধ্বতন কারা কর্তৃপক্ষসহ প্রশাসনের কর্মকর্তাদের তৎপরতা শুরু হয়। এ কারণে বাদিনী ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করেন তিনি।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net