, ,

শিরোনাম :
বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা
‘শেখ হাসিনা সেনানিবাস’ হচ্ছে বরিশালের লেবুখালীতে

‘শেখ হাসিনা সেনানিবাস’ হচ্ছে বরিশালের লেবুখালীতে

dynamic-sidebar

পটুয়াখালীর পায়রা নদীর লেবুখালী তীরে পৌনে ২ হাজার কোটি টাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন সেনানিবাস নির্মাণসহ মোট ১০টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার (১৪ নভেম্বর) একনেক সভায় ৩৩৩৩ কোটি টাকা ব্যয়ে প্রকল্পগুলোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। অনুমোদিত শেখ হাসিনা সেনানিবাস বরিশাল স্থাপন প্রকল্পের আওতায় ৯৬৫ একর জমিতে নির্মিত হবে। ১৬৯৯ কোটি টাকা ব্যয়ে চলতি সময় থেকে ২০২১ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সেনানিবাস ছাড়া নতুন ৮ প্রকল্প
মোংলা বন্দরের আউটার চ্যানেল ২০২০ সাল পর্যন্ত ড্রেজিং ৭১২ কোটি টাকা, মাগুরার শালিখা ঝিনাইদহ মহাসড়ক প্রশস্তকরণে শত কোটি টাকা, বরিশাল-দুমকি রোডে রাঙামাটি নদীতে ৫৭ কোটি টাকায় সেতু, খুলনা ও যশোরে ক্ষুদ্র সেচ উন্নয়নে সোয়াশো কোটি, বগুড়া-দিনাজপুরে ৮৯ কোটি, কুষ্টিয়ার ভেড়ামারায় ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দ্বিতীয় সঞ্চালন লাইন স্থাপনে ১৮৯ কোটি, জাতীয় চিত্রশালা, সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্রের নির্মাণ কাজ সমাপ্তে ১৩৭ কোটি, ফার্মাসিউটিক্যাল ইন্সটিটিউট নির্মাণে ৯০ কোটি টাকা অনুমোদন হয় একনেকে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net