বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১০

পাকিস্তানে মুরগিকে যৌন নির্যাতণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

পাকিস্তানে মুরগিকে যৌন নির্যাতণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

dynamic-sidebar

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের হাফিজাবাদে একটি মুরগিকে যৌন নির্যাতণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।

পাকিস্তানের গণমাধ্যম দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনকে স্থানীয় পুলিশ জানায়, ১১ নভেম্বর জালালপুর ভাটিয়ান গ্রামের ১৪ বছর বয়সী এক কিশোর একটি মুরগিকেকে যৌন নির্যাতন করে।

ঐ মুরগির মালিক পুলিশের কাছে অভিযোগে বলেন, অভিযুক্ত কিশোর মুরগিটিকে ধরে তার বাড়িতে নিয়ে যায়। সেখানেই মুরগিটিকে ধর্ষণ করে। ঘটনাস্থলেই মুরগিটির মৃত্যু হয়। এই ঘটনার দুজন প্রত্যক্ষদর্শীর নামও অভিযোগ পত্রে বলা হয়।

জালালপুর ভাটিয়ান থানার পুলিশ কর্মকর্তা সরফরাজ আঞ্জুম বলেন, মুরগিটির মেডিকেল পরীক্ষা করে ধর্ষণের আলামত পাওয়ার পর ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। ওই কিশোর নিজের অপরাধ স্বীকার করেছে এবং যৌন হতাশা থেকে সে এই কাজ করেছে বলে জানিয়েছে।

মৃত মুরগির শরীর থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষাগার থেকে এখনও পাওয়া যায়নি বলে জানান তিনি।

ঐ কিশোরকে ‘অস্বাভাবিক অপরাধ’ ও মুরগিটিকে হত্যা করার জন্য সোমবার গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ ম্যাজিস্ট্রেট আদালতে তোলার কথা রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net