বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২৪

৪০টি আন্তর্জাতিক ডিগ্রি ও পুরস্কার পেয়েছি: শেখ হাসিনা

৪০টি আন্তর্জাতিক ডিগ্রি ও পুরস্কার পেয়েছি: শেখ হাসিনা

dynamic-sidebar

গত আট বছর এবং ১৯৯৬-২০০১ মেয়াদসহ সরকারের দূরদর্শী নেতৃত্ব দায়িত্বশীল পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক সাফল্যের স্বীকৃতি হিসেবে এ পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে মোট ৪০টি ডিগ্রি ও পুরস্কার সরকারপ্রধান ও রাষ্ট্র পেয়েছে। এর মধ্যে ১৩টি ডিগ্রি ও ২৭টি পুরস্কার রয়েছে।

বুধবার সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য সেলিনা বেগমের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ আজ একটি সম্মানজনক ও উচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের কূটনৈতিক সাফল্য এখন সর্বজনবিদিত।

প্রধানমন্ত্রী বলেন, বিগত আট বছরে আমাদের সরকারের দূরদর্শী নেতৃত্ব, দায়িত্বশীল পররাষ্ট্রনীতি এবং কূটনৈতিক প্রচেষ্টার ফলে বাংলাদেশ আজ বিশ্বশান্তি ও আর্থ-সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠায় বিগত যেকোনো সময় থেকে একটি সফল রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত লাভ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার যতবারই ক্ষমতায় এসেছে, ততবারই বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণ, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠাসহ আর্থ-সামাজিক উন্নয়নে দৃশ্যমান ভূমিকা রেখে গেছে। মিলেছে একের পর এক সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ সরকার ছাড়া আর কোনো সরকারের আমলে কোনো সরকার প্রধানই এতগুলো আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করতে পারেনি।

বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘আমার সব অর্জনই এদেশের মানুষের। আগামী দিনগুলোতে আমি এদেশের সব মানুষকে নিয়ে তাদের উন্নয়নে ও অধিকার প্রতিষ্ঠায় নিষ্ঠার সাথে কাজ করে যাব। আন্তর্জাতিক এই পুরস্কারগুলো আমার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে যাবে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net