বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৫

শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ বাকেরগঞ্জে কারখানা নদীতে সেতু নির্মাণে স্থান পরিদর্শন করল চীনা প্রতিনিধিদল নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবা সেবনকালে গণধোলাইয়ের শিকার অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার শের-ই-বাংলা থেকে তথ্যমন্ত্রী, ঐতিহ্যের বাতিঘর বরিশাল জিলা স্কুল ঝালকাঠিতে খালে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু শাপলার সৌন্দর্যে সাতলায় পর্যটকের ঢল, নৌভাড়ায় ভোগান্তি বরিশাল প্রতিদিন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকে টেনে নিচ্ছে ৬২ লাখ টাকার বিদ্যুত আশ্রায়ণ প্রকল্পের জরাজীর্ণ ঘরে কষ্টের বসবাস, ২৬ বছরেও মেলেনি সংস্কার
৭ মার্চের ভাষণের স্বীকৃতি- বরিশালে আনন্দ শোভাযাত্রা ও কনসার্ট শনিবার

৭ মার্চের ভাষণের স্বীকৃতি- বরিশালে আনন্দ শোভাযাত্রা ও কনসার্ট শনিবার

dynamic-sidebar

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ইন্টারন্যাশনাল মেমরী অফ দ্যা ওয়ার্ল্ড রেজিস্ট্রারে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে তালিকভুক্ত হওয়ায় এক বর্ণাঢ্য র‌্যালি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বরিশাল জেলা প্রশাসন। আগামীকাল সকাল ১০টায় বঙ্গবন্ধু উদ্যান থেকে আনন্দ র‌্যালি বের হবে। র‌্যালিটি পোর্ট রোড (বান্দ রোড) ডিসি অফিসের সামনে দিয়ে ফলপট্টি হয়ে গির্জা মহল্লা হয়ে জিলা স্কুল মাঠে শেষ হবে। বিকেল ৪টায় বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শীর্ষক আনন্দ কনসার্ট অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু উদ্যান। শোভাযাত্রা ও কনসার্টে বরিশাল জেলার সকল সরকারি- বেসরকারি, স্বায়ত্বশাসিত দপ্তর, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যম, সুশীল সমাজের প্রতিনিধিগণ এবং সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net