, ,

শিরোনাম :
এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা প্রকাশিত সংবাদের প্রতিবাদ
এখন আমি নিজেকে ভালোবাসতে শিখেছি:বাঁধন

এখন আমি নিজেকে ভালোবাসতে শিখেছি:বাঁধন

dynamic-sidebar

বিনোদন রিপোর্ট: ২০১৮ সালের শুরু থেকেই যেন অন্য এক বাঁধনকে দেখছে ইন্ডাস্ট্রি। নিজের সাংসারিক জটিলতার বিষয়গুলো নিয়েও অকপট কথা বলছেন গণমাধ্যমে। একমাত্র কন্যাকে দেখভালের পাশাপাশি এ বছর বেছে বেছে কাজ করার পণ করেছেন। তবে কী আগে বেছে বেছে কাজ করতেন না? এমন প্রশ্নে একগাল হেসে জবাব দিলেন, ‘আগে একটা অস্থিরতা কাজ করতো। এই বুঝি আমি হারিয়ে গেলাম স্ক্রিন থেকে। আসলে মানসিক অস্থিরতা থাকলে ভালো অনেককিছুই করা যায় না। এখন আমি মনে করি অনেক ম্যাচিউরড হয়ে কাজ করছি।’

এর ভেতরে নতুন ফটোশুটের এক একটি নিউ লুক পোস্ট করছেন বাঁধন। এর হেতু কী? বাঁধন বলেন, ‘নিজের পরিবর্তনটা প্রথমে নিজেই মেপে নিচ্ছি। আর ক্যারিয়ারে আরো অনেককিছুই তো বাকি। সেগুলো ঠিকঠাক করতে চাই। দারুণ একটি গল্পের ছবি করতে চাই। এর ভেতরে বেশকিছুর কথা চলছে, কিন্তু ভালোভাবেই শুরু করতে চাই আমি।’

আগে সামাজিক মাধ্যমগুলোতে খুব বেশি সচল না থাকলেও এখন বাঁধন তার ভক্তদের সাথে খুব কানেক্টেড থাকছেন। লাক্স সুন্দরীর নতুন ক্যাম্পেইন প্রোগ্রাম থেকে শুরু করে একাধিক টিভিসিও করলেন। সবচেয়ে ভালো লাগছে কি করে? এমন সিরিয়াস প্রশ্নে বাঁধন বলেন, ‘জিম করে। কারণ ওখানে গেলে আসলে আত্মবিশ্বাস বাড়ে। এখন আমি নিজেকে ভালোবাসতে শিখেছি। যেমন মাত্র কিছুদিন আগে একটি টকশোতে আমার সামনে অপু বিশ্বাস বললেন, ফেসবুকে আমার আর আমার মেয়ের একই কালার ড্রেস দেখে নাকি সেও এটাকে ফলো করা শুরু করেছে। শুনে আমার কি যে ভালো লাগলো। অপু আমার খুব প্রিয় বন্ধু। আসলে নিজের হতাশা থেকে অনেক ক্ষতি করে ফেলেছিলাম। নতুন বছরে গা ঝাড়া দিয়ে কাজ করতে চাই।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net