নূরে মাদীনা মাদ্রাসার উদ্যেগে আজীবন সদস্য সংবর্ধনা,মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বরিশালের গোরস্থান রোডস্থ মাদ্রাসা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদ্রাসার কার্যকরী কমিটির সভাপতি মাওঃকামরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা করেন আল হিক্বমাহ মাদ্রাসার পরিচালক মাওঃশিহাব উদ্দিন সহ আরো অনেকে। এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তি,কার্যকরী কমিটির সকলের উপস্থিতিতে মাদ্রাসার মানোন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।সভা শেষে মাদ্রাসার উন্নয়ন মূলক কাজে অংশগ্রহণ করায় দৈনিক বরিশাল সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃআমিনুল ইসলাম শুভ সহ ১৭ জন বিশিষ্ট ব্যাক্তিকে আজীবন সদস্য সংবর্ধনা সূচক ক্রেষ্ট প্রদান করা হয়
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply