রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২৭

বরিশালের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা

বরিশালের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা

dynamic-sidebar

ঢাকাস্থ গৌরনদী ও আগৈলঝাড়া সমিতির উদ্যোগে দুই উপজেলার কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সৈয়দ জিয়াউর রহমান নবু।
শুক্রবার সন্ধ্যায় তেজগাঁও এলাকার নোভো টাওয়ার স্কাইভিউ রেষ্টুরেন্টে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সচিব ও রাষ্ট্রদূত আব্দুল মান্নান হাওলাদার, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেন আকন্দ, বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ মোঃ শাহাদাৎ হোসেন শরীফ, নোভো কার্গো সার্ভিসেস এর পরিচালক সৈয়দ মোস্তাফিজুর রহমান প্রমুখ। শেষে দুই উপজেলার ২৮ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net