, ,

শিরোনাম :

মুলাদীতে দুই স্কুল ছাত্রী নিখোঁজ

dynamic-sidebar

মুলাদীতে দুই স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের দুলাল প্যাদার কন্যা ইতি আক্তার এবং মৃত মাহবুব হাওলাদারের কন্যা এ্যানি স্কুলে কোচিং করতে এসে নিখোঁজ হয়। তারা দুই জনই প্যাদারহাট ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। নিখোঁজ ছাত্রীদের আতœীয়-স্বজনরা জানায় ইতি ও এ্যানি বৃহস্পতিবার ৯টার দিকে একসাথে বাড়ি থেকে বের হয়ে স্কুলে রওয়ানা দেয়। বেলা ১টার দিকে কোচিং শেষ হলেও তারা দুই জন বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোজাখুজি শুরু হয়। কোথাও না পেয়ে শনিবার সন্ধ্যায় ইতি ও এ্যানির অভিভাবকরা মুলাদী থানায় অভিযোগ দায়ের করেন। এরির্পোট লেখা পর্যন্ত নিখোঁজ ছাত্রীদের উদ্ধার সম্ভব হয়নি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net