বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২২

শিরোনাম :
বরিশালে বহুতল নির্মানধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বরিশালে বহুতল নির্মানধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

dynamic-sidebar

বরিশাল নগরের চৌমাথা এলাকার সিএন্ডবি রোড সংলগ্ন একটি নির্মানাধীন বহুতল ভবনের তৃতীয় তলার ছাদ থেকে পরে নির্মান শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (০৬ জুন) বেলা ১ টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বরিশাল-শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) জরুরী বিভাগের চিকিৎসক। মৃত মাহামুদুল (১৮) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার চর মাটিভাঙ্গা এলাকার লিটন হাওলাদারের ছেলে। দিপু নামের এক শ্রমিক জানান, নির্মানাধীন ভবনটির তিনতলার ছাদের ওপর দাড়িয়ে মাহামুদুল কলামের লোহার ফ্রেমে তেল দিচ্ছিলো। বেলা সাড়ে ১২ টার দিকে হঠাৎ করেই সে সেখান থেকে নীচে পড়ে যায়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে বরিশাল-শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাষ্টার আবুল কালাম জানান, হাসপাতালে আনার আগে মাহামুদুলের মৃত্যু হয়। তাকে জরুরী বিভাগের চিকিৎসক বেলা ১ টার দিকে মৃত ঘোষনা করেন। বর্তমানে মাহামুদুলের মরদেহ হাসপাতালের লাশ রাখা কক্ষে রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net