, ,

শিরোনাম :
বরিশালে মেয়র প্রার্থী সাদিক আবদুল্লাহ’র গনসংযোগ

বরিশালে মেয়র প্রার্থী সাদিক আবদুল্লাহ’র গনসংযোগ

dynamic-sidebar

আসন্ন ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনিত মেয়র প্রার্থী বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ গণ সংযোগ ও প্রচার প্রচারণা করেছেন। নগরীর এবায়দুল্লাহ জামে মসজিদে জুম-আর নামাজ আদায় শেষে মুসুল্লীদের সাথে দোয়া মেনাজাতে অংশ নিয়ে সকলের সাথে কুশল বিনিময় করেন।

এরপর নগরীর ফজলুল হক এভিনিউ এলাকার সেন্ট পিটার্স চার্চের খ্রিস্টান সমপ্রদায় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ২৮, ২৯ নং ওয়ার্ডে গনসংযোগ করেন তিনি। বিকেল ৪ টায় বাউফল উপজেলা পৌরসভা মেয়র ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জুয়েলের সভাপতিত্বে বরিশাল ক্লাবে অনুষ্ঠিত বরিশালস্থ বাইফল উপজেলা বাসীর আয়োজনে নৌকা প্রতীকের মনোনিত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে বিজয়ী করার লক্ষে অনুষ্ঠিত বিশেষ সভায় অংশ গ্রহন করেন তিনি।

এসময় তিনি বলেন বাউফল বাংলাদেশর মধ্যে সবচেয়ে শিক্ষিত এলাকা। বাংলাদেশের বিভিন্ন গুরুত্ব পূর্ন পদের দায়িত্বে থেকে বাউফলের মানুষ নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। সভায় তিনি আরও বলেন আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ ও মানুষের কল্যাণে দক্ষিনাঞ্চলের মানুষের কথা চিন্তা করে পদ্মা সেতু, পায়রা বন্দর, তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনসহ বাংলাদেশের সকল স্থানে উন্নয়ন মূলক কাজ করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বরিশালের মানুষের পাশে থেকে আমার দাদা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত দক্ষিনাঞ্চলের উন্নয়নে কাজ করে গেছেন। বিশেষ করে কৃষকদের সমস্যা দূর করে ভুমিহীনদের ভুমি প্রদান ও পানি চুক্তিতে বিশেষ ভুমিকা রেখে গেছেন। আমার বাবাও এ অঞ্চলের উন্নয়ন করে বাংলাদেশর প্রধান সমস্যা পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নসহ অনেক উন্নয়ন কর্মকান্ডে ভুমিকা রেখেছেন। তারই ধারাবাহিকতায় আমিও বরিশালের উন্নয়নে, নগরীর উন্নয়নে জনগনের সেবায় নিজেকে নিয়োজিত করেছি। ভাবিষ্যতেও আমি নগর বাসীর পাশে থেকে তাদের সেবা করে যেতে চাই। বরিশালের জনগণ বর্তমান সরকারের উন্নয়নের বিবেচনা করেই নৌকায় ভোট দিয়ে সে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে বলে আমি মনে করি। আজ ১৩ জুলাই মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এ.কে.এম জাহাঙ্গির সহ সিনিয়র আওয়ামী লীগ নেতা ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা-কর্মীদের সাথে নিয়ে গণ সংযোগকালে মতবিনিময়, লিফলেট বিতরণ ও নগরবাসীর সাথে কুশল বিনিময় করেন ।

বিকেল থেকে নগরীর ২৭, ১ ও ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে যোগ দিয়ে নির্বাচনী বক্তব্য রাখেন তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net