, ,

শিরোনাম :
বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট
বরিশাল সিটির ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জিয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

বরিশাল সিটির ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জিয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

dynamic-sidebar

বরিশাল সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মারুফ আহম্মেদ জিয়ার (প্রতীক ঠেলাগাড়ি) বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে বিক্ষুব্ধ স্টেডিয়াম কলোনীবাসী। এই প্রার্থীর ভাই শফিকুল আলম গুলজার প্রচারণা নেমে নারী ভোটারদের সাথে অশ্লীল আচরণ ও কু-রুচিপূর্ণ মন্তব্য করায় সংক্ষুব্ধ হয়ে ওঠেন নারীরা।

শনিবার (১৪ জুলাই) সন্ধ্যার দিকে ঘটনার পরে দুই শতাধিক বিক্ষুব্ধ নারী পুরুষ একত্রিত হয়ে এই মিছিল বের করেন। পরবর্তীতে তারা বরিশাল জেলা প্রশাসকের ডাকবাংলোর সম্মুখে গিয়ে বিক্ষোভ করেন।

সংক্ষুব্ধ নারীরা জানিয়েছেন- প্রার্থী মারুফ আহম্মেদ জিয়ার ভাই শফিকুল আলম গুলজার প্রার্থীর পক্ষে শনিবার সন্ধ্যার দিকে স্টেডিয়াম কলোনীতে প্রচারণা করেন। ওই সময় তিনি বেশ কয়েকজন নারীর সাথে অশ্লীল আচরণ করেন। এমনকি এক নারীকে কু-রুচি মন্তব্য করার পাশাপাশি শ্লীলতাহানীও করেন। এই ঘটনায় শাস্তির দাবি জানিয়ে কাউন্সিলর প্রার্থী মারুফ আহম্মেদ জিয়া ও তার ভাইয়ের বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করা হয়।

এই ওয়ার্ডে কাউন্সিলর ঘুড়ি প্রতীকের প্রার্থী মজিবর রহমান বরিশালটাইমসকে জানিয়েছেন- বিষয়টি তিনি কলোনীবাসীর কাছ থেকে শুনেছেন। কিন্তু বিস্তারিত কিছু জানেন না।

তবে এই বিষয়টি অস্বীকার করে প্রার্থীর ভাই শফিকুল আলম গুলজার বলেন- ভাইয়ের পক্ষে প্রচারণায় নামার বিষয়টি মানতে পারেনি প্রতিদ্বন্দ্বি প্রার্থী। যে কারণে ষড়যন্ত্র করে তাকে মাঠছাড়া করার সুযোগ নেওয়ার চেষ্টা করা হচ্ছে।’’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net