, ,

শিরোনাম :
শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গের অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ৮ বছরে বরিশালে ১ হাজার ২৫৬ খুন বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ, ব্যানারে আগুন বরিশাল কোতয়ালী থানায় এক মাসে আটক নিষিদ্ধ সংগঠনের ৫৬ কর্মী বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক
সাধারন জনগনের পাশে থেকেই কাজ করার অঙ্গীকার করলেন -রাশিদা পারভীন

সাধারন জনগনের পাশে থেকেই কাজ করার অঙ্গীকার করলেন -রাশিদা পারভীন

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার : আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে সর্বস্থরের ভোটারদের সমর্থন নিয়ে এগিয়ে আছেন ২৮,২৯, ও ৩০ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের আনারস মার্কার কাউন্সিলর পদপ্রার্থী ও বর্তমান কাউন্সিলর রাশিদা পারভীন। সেক্ষেত্রে তিনি ২০০৩, ২০০৮, ও ২০১৩ সালে বিপুল ভোট পেয়ে ৩ টি ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর নির্বাচিত হয় বলে জানাযায়। বিশেষ করে গত প্রায় ১৫ বছরে দিনরাত সাধারন মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোজঁ খবর নেওয়ার কারনে ওয়ার্ডের সাধারন ও অসহায় গরিব ভোটাররা সেচ্ছায় তার পক্ষে দিনবর প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে।

এলাকার অধিকাংশ ভোটারদের সাথে কথা বলে জানাগেছে- রাশিদা পারভীন দীর্ঘদিন ধরে এলাকার ধনী-গরিব সহ সর্বস্থরের মানুষের পাশে ছিলেন। এবং যে কোন প্রয়জনে তার সহোযগীতা পাওয়া যায়। ৩০নং ওয়ার্ডের সাদিয়া আক্তার নামের একজন ভোটার জানিয়েছেন- আমরা কাউন্সিলর হিসেবে রাশিদা পারভীনের কাছ থেকে যে সকল সুযোগ সুবিধা পেয়েছি, তা হয়তো অন্য কোন কাউন্সিলরের কাছ থেকে পাওয়া সম্বব নয়। এদিকে বিস্বস্থ সূত্রে জানাযায় – বর্তমান কাউন্সিলর ও কাউন্সিলর পদপ্রার্থী রাশিদা পারভীন বরিশাল নব আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রার্থমিক ও মাধ্যমিক, এবং সরকারি বরিশাল কলেজ থেকে উচ্চমাধ্যমিকে পড়াশোনা করেন। বেশ কয়েকজন ভোটারগন জানিয়েছেন- বর্তমান সময় বরিশালের অন্য যে কোন ওয়ার্ডের তুলনায় ২৮,২৯ ও ৩০ নং ওয়ার্ডের অবস্থা কয়েকগুন ভালো।

সেক্ষেত্রে কাউন্সিলর রাশিদা পারভিনের সাথে কথা বললে তিনি বলেন- আমি ২৮,২৯, ও ৩০নং ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞ। কারন তাদের দোয়া ও ভালোবাসায় আমি পরপর ৩ বার কাউন্সিলর নির্বাচিত হয়েছি। আমি আপনাদের দোয়ায় আগামীতে পূনরায় কাউন্সিলর নির্বাচিত হলে ওয়ার্ডগুলোর কিছু অসমাপ্ত কাজ রয়েছে, যার কাজ আবারো হাতে নেব ইনশাআল্লাহ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net