শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৮

শিরোনাম :
গণভোটের রায় উপেক্ষা করে সরকার স্বৈরাচারী পথে: মুজিবুর রহমান বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশাল থেকে চুরি, টুঙ্গিপাড়ার নির্জন স্থানে মিললো মোটরসাইকেল উদ্ধারের পরও বাঁচানো গেল না যাত্রীছাউনিতে জন্ম নেওয়া নবজাতককে বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাতে ফেরি বন্ধে হিজলা-মুলাদী ও কাজিরহাটের লক্ষাধিক মানুষ জিম্মি পটুয়াখালীতে সালিশ করতে আসায় নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ বরিশালের উলানিয়া: লঞ্চঘাটে বাড়তি ফি নেওয়ায় ইজারাদারকে সতর্ক নোটিশ গৌরনদীতে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে আহত ২ উপকূলীয় মানুষের জীবনযাপন দেখতে বরিশালে ডাচ রাষ্ট্রদূত
বরিশাল সিটি নির্বাচনে বাসদের মেয়র প্রার্থীর ইশতেহার ঘোষণা

বরিশাল সিটি নির্বাচনে বাসদের মেয়র প্রার্থীর ইশতেহার ঘোষণা

dynamic-sidebar

বরিশাল সিটি কপোরেশন নির্বাচনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর মেয়র প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী ১৪ দফা ইশতেহার ঘোষণা করেছেন।

মঙ্গলবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলে এ ইশতেহার ঘোষণা করা হয়।

ইশতেহারে জানানো হয়- কাউন্সিলরদের বাইরে বিভিন্ন শ্রেণির মানুষের প্রতিনিধিদের নিয়ে বরিশাল সিটি করপোরেশনে নগর কাউন্সিল গঠন করা, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতামূলক সিটি করপোরেশন গড়া, নগরবাসীর জীবন-মান ও রুচি-সংস্কৃতির উন্নয়ন করা, নগরকে নারী ও শিশুবান্ধব হিসেবে গড়ে তোলা, অধিকার বঞ্চিত ও অনুন্নত এলাকার উন্নয়ন করা, নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা ও তরুণ যুবকদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা, নগরের খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসন করা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ঘটানো ও নিশ্চিত করা, সিটি করপোরেশেনের নিম্ন আয়ের কর্মচারীদের বেতন নিশ্চিত করা, ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা চলাচলের জন্য বিশেষ উদ্যোগ নেয়া, সরকার-প্রশাসনের অসহযোগিতায় বা চাপে দায়িত্ব পালনে অসমর্থ হলে পদত্যাগ করে জনগণের মতামতের ওপর করণীয় নির্ধারণ করা।

ইশতেহার ঘোষণাকালে মেয়র প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী বলেন, আমি নির্বাচিত হলে বিসিসি হবে লুটপাট-দুর্নীতিমুক্ত, অধিকারবঞ্চিত মানুষের অধিকার আদায়ের সিটি করপোরেশন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net