, ,

শিরোনাম :
বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট
পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের বিরুদ্ধে মিছিল ও স্লোগান

পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের বিরুদ্ধে মিছিল ও স্লোগান

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// পিরোজপুর শহরের কাঁচা বাজারে ব্যবসায়ীদের অনিয়ম, ফুটপাত দখল, সড়কের ওপর পলিথিন টানানো এবং পলিথিন মুক্ত বাজার সৃষ্টির লক্ষে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রয়েছে।

সোম ও মঙ্গলবার ওই অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মাসুম বিল্লাহ ও মারিয়া হক।

এদিকে দুপুরে ভ্রাম্যমাণ আদালত শেষ করে ম্যাজিস্ট্রেটরা চলে যাবার পরপরই ব্যবসায়ীরা সকল দোকানপাট বন্ধ করে বাজারে মিছিল করে এবং ঘন ঘন অভিযান ও জরিমানার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।

ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মাসুম বিল্লাহ জানান, দু’দিনের অভিযানে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন ধরনের ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার ১০০ টাকা জরিমানা করেছে।

অভিযানের বিষয়ে জেলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আতাউর রহমান শেখ আলম বলেন, শহরের হাট-বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা, ফুটপাত দখলমুক্তসহ সকল ব্যবসায়ীর পক্ষ থেকে আমরা প্রশাসনকে সহযোগিতা করার জন্য ওয়াদাবদ্ধ ছিলাম।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net