, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি
বরিশালে দুর্নীতির বিরুদ্ধে শপথ গ্রহণ

বরিশালে দুর্নীতির বিরুদ্ধে শপথ গ্রহণ

dynamic-sidebar

শামীম আহমেদ॥ তরুন প্রজন্মের মধ্যে সততা চর্চা ও নিষ্ঠাবোধ জাগ্রত করার লক্ষ্যে জেলার গৌরনদী উপজেলার সরিকল মাধ্যমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’র উদ্বোধণী অনুষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে শপথ গ্রহণ করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন বরিশাল ও গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় সততা স্টোরের উদ্বোধণ উপলক্ষে বুধবার দুপুরে স্কুল মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর বরিশালের বিভাগীয় পরিচালক মোঃ আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন দুদক এর বরিশালের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক এবিএম আব্দুস সবুর, সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইকবাল হোসেন, ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা প্রমুখ। বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ খন্দকার শাহেআলম মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ মোঃ জামাল উদ্দিন প্রমুখ। শেষে উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে শপথ গ্রহণ করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net