, ,

শিরোনাম :
বরিশালে বিএনপি নেতা লিপনকে মুক্তির দাবিতে সমাবেশ

বরিশালে বিএনপি নেতা লিপনকে মুক্তির দাবিতে সমাবেশ

dynamic-sidebar

বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জে এম আমিনুল ইসলাম লিপনকে গ্রেফতারের প্রতিবাদে বরিশালে প্রতিবাদ সমাবেশ হয়েছে।

সোমবার (৬ আগস্ট) দুপুরে নগরের সদর রোডের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ করা হয়।

মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আতাউর রহমান শাহীন, সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, জেলা সাংগঠনিক সম্পাদক জাবের আব্দুল্লাহ সাদি, সাবেক যুবদল নেতা জাহিদুল হক সমির, শাহীন হাওলাদার প্রমুখ।

সমাবেশ বক্তারা বলেন, বর্তমান সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে গ্রেফতার করছে। নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন। অচিরে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলে সভাপতি লিপনকে মুক্তি দিতে হবে। আর তা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net