শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৬

শিরোনাম :
গণভোটের রায় উপেক্ষা করে সরকার স্বৈরাচারী পথে: মুজিবুর রহমান বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশাল থেকে চুরি, টুঙ্গিপাড়ার নির্জন স্থানে মিললো মোটরসাইকেল উদ্ধারের পরও বাঁচানো গেল না যাত্রীছাউনিতে জন্ম নেওয়া নবজাতককে বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাতে ফেরি বন্ধে হিজলা-মুলাদী ও কাজিরহাটের লক্ষাধিক মানুষ জিম্মি পটুয়াখালীতে সালিশ করতে আসায় নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ বরিশালের উলানিয়া: লঞ্চঘাটে বাড়তি ফি নেওয়ায় ইজারাদারকে সতর্ক নোটিশ গৌরনদীতে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে আহত ২ উপকূলীয় মানুষের জীবনযাপন দেখতে বরিশালে ডাচ রাষ্ট্রদূত
বরিশাল জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি লিপনের মুক্তির দাবীতে বিক্ষোভ

বরিশাল জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি লিপনের মুক্তির দাবীতে বিক্ষোভ

dynamic-sidebar

শামীম আহমেদ॥বরিশাল জেলা স্বেচ্ছা সেবকদল সভাপতি জে.এম.আমিনুল ইসলাম লিপনকে গ্রেফতার করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল স্বেচ্ছাসেবকদল বরিশাল সদর উপজেলা কমিটি।
আজ সকাল সাড়ে ১১টায় জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অুনুষ্ঠিত হয়।

স্বেচ্ছা সেবকদল বরিশাল সদর উপজেলা কমিটির সভাপতি মানিক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,বরিশাল মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু,জেলা স্বেচ্ছা সেবকদল যুগ্ম সম্পাদক আজিজুর রহমান মামুন ভূইয়া,জেলা সাংগঠনিক সম্পাদক জাবের আবদুল্লাহ্ সাদি।

এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবকদল সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার সিকদার,এ্যাড. মালেক ও কোতয়ালী যুগ্ম সম্পাদক সামসুল কবীর ফরহাদ প্রমুখ।
বক্তারা বিক্ষোভ সমাবেশে বলেন লিপন বরিশাল থেকে ঢাকায় চিকিৎসার জন্য গেলে সেখানে পুলিশ মিথ্যা অজুহাতে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে।
তারা বলেন আমরা যারা বিএনপি করি আমরা আজ দেশের কোথাও স্বাধীনভাবে চলাফেরা করতে পারছিনা বিএনপি করার অপরাধে।
এভাবে পুলিশ দিয়ে হয়রানী করে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের দমিয়ে রাখা যাবে না।

অবিলম্বে লিপনকে নিঃশর্থ মুক্তি দেয়া নাহলে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদল বরিশাল নগরীতে মানববন্ধন কর্মসূচি পালনসহ কঠোর আন্দোলনে যাবার হুসিয়ারী দেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net