স্টাফ রিপোর্টার ।।বরিশাল সদর উপজেলার ২নং ওয়ার্ড চরকাউয়া বাস টার্মিনালের পবিত্র ঈদুল আযহার ব্যাস্ততম সময়ে হাজার হাজার মানুষের যেমন সমাগম ছিল তেমনি ছিল জনদুর্ভোগ ।বর্ষার মৌসুম আসলেই যেনো ক্রমশই বেড়ে যায় সাধারন জনগনের ভোগান্তি । বর্ষার মৌসুমে আধা থেকে এক ঘন্টা বৃষ্টি হলেই হাটু সমান পানি হয়ে যায় চরকাউয়া বাস টার্মিনালে। এ সকল বিষয়ে বর্তমান চরকাউয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবিকে বহুবার জানানো হলেও তিনি কোন গুরুত্ব দেননি বলে আভিযোগ পাওয়া গেছে । সম্প্রতি আধুনিক যুগে যে কোনো অন্যায় ,দুর্নীতি ,জনদুর্ভোগের মতো বিষয় গুলো মুহূর্তের মধ্যেই ফেইসবুক ,ইউটিউব ,ইত্যাদি স্যোসাল মিডিয়ার মাধ্যমে সবার কাছে ভাইরাল হয়ে যায়, ঠিক তেমনি ভাবেই মোহাম্মদ খান নামের একটি ফেসবুক আইডি থেকে এরকমই একটি ছবি ও কিছু তথ্য সহ ক্যাপশন আকারে সোস্যাল মিডিয়ায় চরকাউয়া বাস স্ট্যান্ড নিয়ে ফেইসবুকে তোলপাড় সৃষ্টি হয় ।এরপর সেই মোহাম্মদ খান নামের ফেসবুক আইডি থেকে কোনো এক ব্যাক্তির মাধ্যমে বিশিষ্ট সমাজসেবক বরিশাল সদরের সন্তান মোঃ আরিফিন মোল্লার কাছে এই জনদুর্ভোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এবং বাস টার্মিনালের সংস্কার করার লক্ষে অনুরোধ করা হয় । বিষয়টি সমাজসেবক আরিফিন মোল্লার দৃষ্টি আকর্ষিত হয়। তরুন সমাজসেবক আরিফিন মোল্লা সদর উপজেলার সাধারন জনগনের কথা চিন্তা করে দক্ষিনাঞ্চলের রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র পক্ষ থেকে বাস টার্মিনালটি সংস্কারের সিদ্বান্ত নেন এবং ততক্ষনিক বিষয়টি দেখার জন্য ঘটনাস্থলে তার নিজস্ব লোক পাঠিয়ে দেন । এ বিষয়ে চরকাউয়া শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম ও সাধারন সম্পাদক খোকনের সাথে আলাপ করলে তারা একত্ততা প্রকাশ করেন । পরবর্তীতে যখন চরকাউয়া বাস মালিক সমিতির সভাপতি,বর্তমান চরকাউয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবির সাথে বাস টার্মিনাল সংস্কারের ব্যাপারে আলাপ করলে প্রথমে ফ্রীতে সংস্কারের কথা শুনে রাজি হলেও যখনি শুনলো যে তরুন সমাজসেবক আরিফিন মোল্লার উদ্যোগে সংস্কার কাজ হবে ঠিক তখনি তিনি তার মতামত পাল্টে ফেলেন এবং সরাসরি বলেন যে আরিফিন মোল্লা যদি বাস টার্মিনাল সংস্কার করে তাতে আমার আপত্বি রয়েছে ।চরকাউয়া বাস মালিক সমিতির সাধারন সম্পাদকের সাথে বিষয়টি নিয়ে আলাপ করা হলে তারা বিষয়টি নিয়ে তেমন আগ্রহী নন বলে যানান ।আগ্রহী নন কেনো এমন প্রশ্নে মনিরুল ইসলাম ছবি তেমন কোনো উত্তর দিতে পারেননি তাহলে কি চেয়ারম্যান ছবির সাথে তরুন সমাজসেবক আরিফিন মোল্লার সাথে ব্যাক্তিগত কোনো শত্রূতা রয়েছে নাকি সাধারন জনগন এরকম দুর্ভোগ থেকে মুক্তি পায় সেইটা ছবি চেয়ারম্যান চাননা ??????
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply