, ,

বঙ্গবন্ধু’র হত্যাকারীদের বিচার বাংলার মাটিতেই হবে-আরিফিন মোল্লা

বঙ্গবন্ধু’র হত্যাকারীদের বিচার বাংলার মাটিতেই হবে-আরিফিন মোল্লা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। তাঁর যোগ্য নেতৃত্বে লাখো শহীদেও আত্মত্যাগের বিনিময়ে এদেশ স্বাধীনতা অর্জন করেছে। যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ যখন উন্নয়ন কর্মকান্ড শুরু করেছে তখনই হায়েনার দল জাতির জনক ও তার পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। ৭৫ এর ১৫ই আগস্ট আমরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে হারিয়েছি। তবে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বঙ্গবন্ধু হত্যাকারীদেও বিচার এ বাংলার মাটিতেই হবে। গতকাল রবিবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের মাজার জিয়ারত শেষে এ কথাগুলো বলেন আ’লীগ নেতা আরিফিন মোল্লা।

স্বপরিবাওে গতকাল তিনি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের মাজার জিয়ারত করেন। তিনি আরো বলেন, শোকের মাস আগস্ট। এ মাসেই আমরা হারিয়েছি আমাদেও জাতির জনককে। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আ’লীগ সরকার দেশে যে উন্নয়ন করেছেন তা অতীতে কোন সরকার করেনি। তাঁর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। এজন্য তিনি দলের নেতাকর্মীদেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। উল্লেখ্য জাতীয় শোক দিবস উপলক্ষে আরিফিন মোল্লা নগরীর চৌমাথা, নথুল্লাবাদ, রূপাতলী, সদর রোড, সিঅ্যান্ডবি সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২৫টির বেশি তোরণ স্থাপন করেন। ১৬ আগস্ট রায়পাশার বাড়িতে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ১০ হাজার মানুষের মধ্যে খাবার বিতরণ করেন তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net