, ,

শিরোনাম :
বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট
পিরোজপুরে তিন মাথা বিশিষ্ট শিশুর জন্ম!

পিরোজপুরে তিন মাথা বিশিষ্ট শিশুর জন্ম!

dynamic-sidebar

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় তিন মাথা বিশিষ্ট এক শিশুর জন্ম হয়েছে। বুধবার (১০ অক্টোবর) ভোরে উপজেলার ফাতেমা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। শিশুটির মায়ের নাম রেহেনা আক্তার। তিনি ঝালকাঠী জেলার কাঁঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের মামুন হাওলাদারের স্ত্রী।
শিশুটির দাদা শাহজাহান হাওলাদার জানান, ভোরে প্রসব বেদনা নিয়ে ভাণ্ডারিয়া উপজেলার ফাতেমা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে ভর্তি হন রেহেনা আক্তার। পরে সকাল সাড়ে ৬টায় তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। জম্মের পরে দেখা যায় শিশুটি তিন মাথা আকৃতির। বিশেষ অঙ্গ নেই। চোখ দুটো পাশাপাশি কপালের মধ্যে। হাত দুটো বাকা। ওজন হয় তিন কেজি ৭ শত গ্রাম। জম্মের পর থেকে শিশুটি অনেকটা অসুস্থ।

তিনি আরও জানান, চার বছর আগে রেহেনা আক্তারের সঙ্গে বিয়ে হয় মামুন হাওলাদারের। এটি তাদের প্রথম সন্তান। শিশুটির জন্মের খবর ছড়িয়ে পড়লে ফাতেমা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে শিশুটিকে এক নজর দেখার জন্য ভিড় জমায় উৎসুক জনতা।

ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এইচ এম জহিরুল ইসলাম জানান, অদ্ভূত আকৃতির জন্ম নেয়া এ শিশুটি হাইড্রোসেফালাস রোগে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজে ভর্তির পরামর্শ দেয়া হয়েছে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net