, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি
হাসানাত আবদুল্লাহ্’র হাতধরে ঘরের ছেলে ঘরে ফিরে গেলেন হিমু!

হাসানাত আবদুল্লাহ্’র হাতধরে ঘরের ছেলে ঘরে ফিরে গেলেন হিমু!

dynamic-sidebar

বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা, সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হালিম হোসেন খান’র পুত্র জাহাঙ্গীর নগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান কামরুল আহসান খান হিমুকে ঘরে ফিরিয়ে নিলেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ণ কমিটির আহবায়ক (মন্ত্রী), স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্।
রবিবার বিকাল ৫ টায় বরিশাল সার্কিট হাউজে এক আনন্দঘন পরিবেশে আওয়ামী লীগ পরিবারের সন্তান কামরুল আহসান হিমু খানকে বুকে জড়িয়ে নেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা আ’লীগের সভাপতি ছবি, জেলা যুবলীগ সভাপতি মোঃ জাকির হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, কেন্দ্রীয় যুব মৈত্রীর নেতা ও বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদ ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক ,বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চিশতী, যুগলীগ সাংগঠনিক সম্পাদক হাসানূর রহমান, হাফিজ আহম্মেদ স্বপন, ইউপি সদস্য খলিলুর রহমান, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট খলিফা সাইদুর রহমান’র পুত্র মহানগর আওয়ামীলীগ নেতা রাজিব খলিফা, উল্লেখ্য কামরুল হাসান হিমু খান বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক আল নাহিয়ান খান জয়ের চাচা।

এদিকে কামরুল হাসান খান হিমুকে অভিনন্দন জানিয়েছেন রহমতপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মাইনুল হাসান পারভেজ-সহ ইউনিয়ন নেতৃবৃন্দ। এ বিষয়ে জানতে কামরুল আহসান খান হিমুর সাথে বক্তব্যের জন্য যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net