, ,

শিরোনাম :
বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা উজিরপুরে বিএনপি কার্যালয়ে চিঠি, ৪ নেতাকে হত্যার হুমকি ব্যাংক হিসাব তলব নিয়ে প্রতিক্রিয়া জানালেন সালমান মুক্তাদির ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, ভ্রাম্যমাণ আদালতে অভিভাবকের কারাদণ্ড বরিশালে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন ববিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থীকে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা চরকাউয়া খেয়াঘাটে বিসিসির জরাজীর্ণ ফলক:দ্রুত অপসারণে বিআইডব্লিউটিএ’র চিঠি চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন, নতুন ডিসি আশরাফুল করিম
দুর্নীতির সাজা ভোগ করতে নাজমুল হুদাকে আত্মসমর্পণের নির্দেশ

দুর্নীতির সাজা ভোগ করতে নাজমুল হুদাকে আত্মসমর্পণের নির্দেশ

dynamic-sidebar

দুর্নীতির দায়ে সাজা ভোগ করতে ব্যারিস্টার নাজমুল হুদাকে বিচারিক আদালতে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। নিম্ন আদালতের সাজার বিরুদ্ধে হাইকোর্টে করা আপিলের পুর্ণাঙ্গ রায়ে এই নির্দেশনা দিয়েছেন আদালত।
হাইকোর্টের রায়ে বলা হয়, আপিলের কোনও সারবত্তা পাওয়া যায়নি। আপিল খারিজ করা হলো। বাকি সাজা ভোগ করতে বিচারিক আদালতের রায়ের কপি গ্রহণের ৪৫ দিনের মধ্যে নাজমুল হুদা আদালতে আত্মসমর্পণ করবেন। এতে ব্যর্থ হলে বিচারিক আদালত তাকে গ্রেফতারে যথাযথ পদক্ষেপ নেবে।

রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৬৭ পৃষ্ঠার এ পুর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।
এর আগে গত বছরের ৮ নভেম্বর বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ নাজমুল হুদা দম্পতির আপিল খারিজ করে এ রায় ঘোষণা করেছিলেন।

রায়ের বিষয়ে ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, ‘আমি নির্বাচন করবো। নির্বাচনে যাতে কোনও প্রভাব না পরে, সে জন্য যা যা করা দরকার সব ধরনের আইনি ব্যবস্থা নেবো।’

উল্লেখ্য, ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে ২০০৭ সালের ২১ মার্চ ধানমন্ডি থানায় মামলাটি করে দুদক। এই মামলায় ২০০৭ সালের ২৭ আগস্ট বিচারিক আদালত নাজমুল হুদার সাত বছর কারাদণ্ড ও জরিমানা এবং তার স্ত্রী সিগমা হুদাকে তিন বছরের কারাদণ্ডাদেশ দেন। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১১ সালের ২০ মার্চ হাইকোর্ট সাজার রায় বাতিল করেন।
এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষ আবেদন করলে ২০১৪ সালের ১ ডিসেম্বর আপিল বিভাগ নাজমুল হুদার খালাসের রায় বাতিল করে পুনরায় হাইকোর্টকে আপিল শুনানি করতে নির্দেশ দেন। এরপর পুনরায় আপিলের শুনানি শেষে হাইকোর্ট নাজমুল হুদার সাজা সাত বছর থেকে কমিয়ে চার বছরের কারাদণ্ডাদেশ দেন। আর তার স্ত্রী তিন বছরের কারাদণ্ডাদেশের যে সময়টুকু কারাগারে ছিলেন, তা সাজাভোগ হিসেবে গণ্য হবে বলে রায়ে উল্লেখ করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net