, ,

শিরোনাম :
শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গের অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ৮ বছরে বরিশালে ১ হাজার ২৫৬ খুন বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ, ব্যানারে আগুন বরিশাল কোতয়ালী থানায় এক মাসে আটক নিষিদ্ধ সংগঠনের ৫৬ কর্মী বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক
হিজলায় সাংবাদিকদের সাথে বরিশাল প্রেসক্লাব সম্পাদকের মতবিনিময়

হিজলায় সাংবাদিকদের সাথে বরিশাল প্রেসক্লাব সম্পাদকের মতবিনিময়

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার || বরিশালের হিজলা উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিজলার সন্তান দৈনিক মতবাদ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক দখিনের মুখ পত্রিকার সম্পাদক এসএম জাকির হোসেন।

১৮ নভেম্বর বেলা ১২ টায় হিজলা উপজেলা ডাকবাংলোতে তার ভাই বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মরহুম সাংবাদিক মুনির হোসেন তালুকদারের (আগামী ২৫ নভেম্বর) মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা করেন।এছাড়াও হিজলা প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের গতিশীল করার লক্ষ্যে আলোচনা করেন।

এছাড়াও উপজেলার সকল সাংবাদিকদের নিয়ে গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামে তাঁর চাচাতো ভাবির কবর জিয়ারত করেন।

আলোচনায় অংশগ্রহন করে হিজলা সাংবাদিক মোঃ ফরিদ উদ্দিন চৈাধুরী, দেলোয়ার হোসেন, মোঃ নুরনবী, সুমনুর রহমান সোহাগ, সাইফুল ইসলাম, আবদুল আলিম, মাহাবুবুল হক সুমন, কাজী নজরুল ইসলাম, মামুন তালুকদার, কেয়া চোধুরী, আজম, আলহাজ্ব মোঃ সেলিম, পলাশ চন্দ্র দাস, কাজি ওয়াহিদ, কাজী মহসিন, গোলাম মোস্তফা (সাদ্দাম) হুমায়ুন কবির প্রমূখ। সাধারন সম্পাদকের সাথে সফর সঙ্গি ছিলেন আমাদের সময়’র ব্যুরো প্রধান আল মামুন, দখিনের মুখ’র বার্তা সম্পাদক ও বিএসএল নিউজ এর নির্বাহী সম্পাদক আরিফিন তুষার, সাহসী বার্তা পত্রিকার রির্পোটার ফিরোজ আহমেদ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net