শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৮

শিরোনাম :
নগরীর জিয়া সড়ক এলাকা থেকে দিনে দুপুরে সাইকেল চুরি! গণভোটের রায় উপেক্ষা করে সরকার স্বৈরাচারী পথে: মুজিবুর রহমান বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশাল থেকে চুরি, টুঙ্গিপাড়ার নির্জন স্থানে মিললো মোটরসাইকেল উদ্ধারের পরও বাঁচানো গেল না যাত্রীছাউনিতে জন্ম নেওয়া নবজাতককে বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাতে ফেরি বন্ধে হিজলা-মুলাদী ও কাজিরহাটের লক্ষাধিক মানুষ জিম্মি পটুয়াখালীতে সালিশ করতে আসায় নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ বরিশালের উলানিয়া: লঞ্চঘাটে বাড়তি ফি নেওয়ায় ইজারাদারকে সতর্ক নোটিশ গৌরনদীতে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে আহত ২
নৌকা প্রতীক নিয়ে সরাসরি এমপি হতে চান তারা

নৌকা প্রতীক নিয়ে সরাসরি এমপি হতে চান তারা

dynamic-sidebar

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর তালিকায় রয়েছে তিন শতাধিক নারী প্রার্থীর নাম। দলের মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে এলেও এখনও দলীয় প্রার্থিতার বিষয়ে আশা ছাড়ছেন না অনেকে। কেউ কেউ অবশ্য এরই মধ্যে দলীয় মনোনয়ন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত হয়ে মাঠেও নেমে পড়েছেন। এ ক্ষেত্রে নতুনদের উৎসাহই বেশি দেখা যাচ্ছে।

ঠাকুরগাঁওয়ে জাতীয় সংসদ নির্বাচনে কখনও কোনো নারী সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেননি। কিন্তু এবার সেই ইতিহাস ভাঙতে চান নারী নেত্রীরা।

ঠাকুরগাঁও থেকে চার জন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এবার জেলার তিনটি নির্বাচনী আসনে নৌকা প্রতীকে নির্বাচন করে এমপি হতে চান। তারা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন।

এরা হলেন- ঠাকুরগাঁও সদরের তাহমিনা আক্তার মোল্লা,বালিয়াডাঙ্গী উপজেলার সুরাইয়া জেসমিন বিউটি, হরিপুরের সাবিনা ইয়ামিন রিপা ও রানীশংকৈলের সেলিনা জাহান লিটা। এদের মধ্যে পারিবারিক রাজনৈতিক গভীরতার কারণে ঠাকুরগাঁও-পঞ্চগড় সংরক্ষিত আসনে সেলিনা জাহান লিটা এমপির দায়িত্ব পান। তিনি সাবেক এমপি আলী আকবরের মেয়ে।

ঠাকুরগাঁও -১ আসনে তাহমিনা আক্তার মোল্লা, ঠাকুরগাঁও -২ আসনে বালিয়াডাঙ্গীর সুরাইয়া জেসমিন বিউটি, হরিপুরের সাবিনা ইয়াসমিন রিপা ও ঠাকুরগাঁও-৩ আসনের সেলিনা জাহান লিটা এমপি নির্বাচন করতে চান।

এদের মধ্যে তাহমিনা আক্তার মোল্লা পরবর্তীতে ঠাকুরগাঁও পৌরসভার মেয়রের নির্বাচন করেন। মেয়র নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোটভাই মির্জা ফয়সল আমিনের নিকট হেরে যান তিনি। এবার তিনি ঠাকুরগাঁও-১ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করতে চান।

সুরাইয়া জেসমিন বিউটি বালিয়াডাঙ্গী উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য। তিনি এবার ঠাকুরগাঁও -২ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করতে চান। অন্যদিকে একই আসনে নৌকার টিকিট পেতে চেষ্টা করছেন হরিপুর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন রিপা। তিনিও বর্তমানে ঠাকুরগাও জেলা পরিষদের সদস্য।

ঠাকুরগাঁও-৩ আসনের নৌকা প্রতীকে এমপি হতে মাঠে নেমেছেন সাবেক এমপি আলী আকবরের মেয়ে বর্তমান এমপি সেলিনা জাহান লিটা। তিনিও রানীশংকৈল উপজেলায় দুইবার মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন।

সর্বপরি একই সময়ে ঠাকুরগাঁও থেকে চারজন নারী এবার নৌকা প্রতীক নিয়ে এমপি হতে চান। তবে সরকারি দলের সদস্য হওয়া সত্ত্বেও তারা স্বীকার করেন নারীদের রাজনীতি করার পথ সমাজে এখনও মসৃণ নয়। সমাজের নানা বৈষম্য ও বাধার সম্মুখীন হতে হয় তাদের।

তারা জানান, শুধু বাইরে নয় এ বৈরিতা মোকাবিলা করতে হয় পরিবারেও। এখনও সমাজের সাধারণ ধারণা- নারীরা ঘরে থাকবে, তারা কেন রাজনীতিতে যাবে?

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net