শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৮

শিরোনাম :
নগরীর জিয়া সড়ক এলাকা থেকে দিনে দুপুরে সাইকেল চুরি! গণভোটের রায় উপেক্ষা করে সরকার স্বৈরাচারী পথে: মুজিবুর রহমান বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশাল থেকে চুরি, টুঙ্গিপাড়ার নির্জন স্থানে মিললো মোটরসাইকেল উদ্ধারের পরও বাঁচানো গেল না যাত্রীছাউনিতে জন্ম নেওয়া নবজাতককে বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাতে ফেরি বন্ধে হিজলা-মুলাদী ও কাজিরহাটের লক্ষাধিক মানুষ জিম্মি পটুয়াখালীতে সালিশ করতে আসায় নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ বরিশালের উলানিয়া: লঞ্চঘাটে বাড়তি ফি নেওয়ায় ইজারাদারকে সতর্ক নোটিশ গৌরনদীতে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে আহত ২

বিএনপির ২৬ জনের মনোনয়ন বাদ

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// যশোরের ৬টি সংসদীয় আসনে ৬৬ জন প্রার্থীর মধ্যে ২৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে বিএনপি, জাতীয় পার্টি, বিকল্পধারা, স্বতন্ত্র, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী রয়েছেন।

রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবদুল আওয়াল ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন।

রিটার্নিং অফিসার আবদুল আওয়াল বলেন, যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তাদের নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে।

যশোর-১ (শার্শা) আসনে স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা আজিজুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে। সেই সঙ্গে জাকের পার্টির সাজেদুর রহমান ডাবলুর মনোননয়নপত্র বাতিল করা হয়েছে।

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় বিএনপি মনোনীত সাবিরা সুলতানার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আওয়ামী লীগ নেতা এবিএম আহসানুল হক আহসান স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১ শতাংশ ভোটারের শর্ত পূরণ না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জাতীয় পার্টির মুফতি ফিরোজ শাহ আয়কর জমা না দেয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এছাড়া জাকের পার্টির হাজী মহিদুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের মুহাদ্দিস শহিদুল ইসলাম ইনসাফী, বিএনএফর আবদুল্লাহ আল মাসউদ ও গণফোরামের এম আছাদুজ্জামানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

যশোর-৩ (সদর) আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তবে তিনি দলীয় মনোনয়নের কাগজ জমা না দেয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ আসনে ইসলামী আন্দোলনের মফিজুল আলম, বিএনএফর প্রশান্ত বিশ্বাস, জেএসডির সৈয়দ বিপ্লব আজাদ, বিকল্পধারা বাংলাদেশের মারুফ হাসান কাজলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা এবং বসুন্দিয়া ইউনিয়ন) আসনে ঋণখেলাপির দায়ে বিকল্পধারা বাংলাদেশের এম নাজিম উদ্দিন আল আজাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির মো. আলী জিন্নাহ ও জাকের পার্টির লিটন মোল্লার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

যশোর-৫ (মণিরামপুর) আসনে আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম বারী ১ শতাংশ ভোটারের শর্ত পূরণ না করায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বিএনপির দলীয় মনোনয়ন না থাকায় মোহাম্মদ মুসা, আয়কর না দেয়ায় জাকের পার্টির রবিউল ইসলাম, বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ইসলামী আন্দোলনের ইবাদুল ইসলাম খালাসী ও আয়কর না দেয়ায় জাগপার নিজাম উদ্দিন অমিতের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

যশোর-৬ (কেশবপুর) আসনে আয়কর না দেয়ায় জাকের পার্টির সাইদুজ্জামানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দলীয় মনোনয়নপত্র জমা না দেয়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম ও বিএনএফর প্রশান্ত বিশ্বাসের মনোনয়ন বাতিল করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net