, ,

শিরোনাম :
স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বরিশাল বিভাগে ডেঙ্গুতে সাত দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১,৪০০ সন্ত্রাসবিরোধী মিছিলে মারা যাওয়া যুবদল নেতার ছেলেকে চাকরি দিলেন বিসিসি প্রশাসক বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা উজিরপুরে বিএনপি কার্যালয়ে চিঠি, ৪ নেতাকে হত্যার হুমকি

বরিশালে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু

dynamic-sidebar

শামীম আহমেদ, ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনী বিধি অনুযায়ী আজ রবিবার (২ই ডিসেম্বর) জেলা রিটানিং অফিসার জেলা প্রশাসকের কার্যালয়ে বরিশাল ৬টি আসনের প্রার্থীদের দাখিলকৃর্ত মনোনয়নপত্র যাছাই বাছাই করা হয়েছে। সকাল ৯টা থেকে এই কার্যক্রম শুরু হয়ে জেলায় জমাকৃত ৫১টি মনোনয়পত্র আসন অনুযায়ী বাছাই করা শুরু হয়েছে।

যেসব প্রার্থীদের বেলায় সমস্যা দেখা দিয়েছে তাদেরকে বিকেল পাঁচটার মধ্যে সংশোধন করে বা প্রয়োজনীয় কাগজ জমা দিতে বলেছেন। । এরমধ্যে মনোনয়ন যাছাইকালে বরিশাল ২ আসনের সতন্ত্র প্রার্থী মোঃ শাহ আলম তার মনোনয়ন পত্রে নির্ধারিত সংখ্যক ভোটারদের নাম না দেয়ায় রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন পত্র বাতিল করেন।

বিকেল ৫ টা পর্যন্ত যাছাই বাছাই শেষে আর কোন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হলে তা জানিয়ে দেয়া হবে।

এদিকে ৬টি আসনে আওয়ামীলীগ ও বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থীদের মনোনয়ন পত্র বৈধ হয়েছে। এতে করে প্রার্থীরা জানান, রিটানিং অফিসারের কার্যালয়ে তারা সুন্দর পরিবেশে বাছাই প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। এমনি করে নির্বাচনের মাঠ ভোটের দিন পর্যন্ত এমন থাকার প্রত্যাশা করেন। পাশাপাশি নিজেদের বিজয়ী হওয়ার আশা প্রকাশ করেন প্রার্থীরা।

মনোনয়ন যাছাই বাছাইকালে বরিশালের ৬টি আসনের প্রার্থীদের ভিতর দু’ একজন বাদে অণ্য সকল প্রার্থীরা রিটানিং অফিসার জেলা প্রশাসকের দপ্তরে উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net