, ,

শিরোনাম :
বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা

বরিশাল-২ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

dynamic-sidebar

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধিঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসন থেকে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানাগেছে। ২ ডিসেম্বর বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এসএম ওজিয়র রহমানের কার্যালয়ে সকাল ৯ টা থেকে শুরু হওয়া মনোনয়নপত্র যাচাই বাছাইতে বরিশাল-২ আসনের ১১ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বিভিন্ন কারনে বালিত করা হয়।

জানাগেছে এদের মধ্য থেকে সতন্ত্র প্রার্থী সৈয়দা রুবিনা আক্তার মিরা ও মোয়াজ্জেম হোসেন বাবুল মৃত ভোটারদের সমর্থন হিসেবে দেখানোর কারনে তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। অপর সতন্ত্র প্রার্থী ফাইয়াজুল হক রাজু ও আনিচুজ্জামান আনিচ ভুয়া ভোটারদের তাদের মনোনয়নপত্রে দেখানোর কারনে বাতিল হয়েছে। এই আসনের সন্তান নয় চিত্র নায়ক মাসুদ পারভেজ সোহেল রানার বিদ্যুৎ বিল খেলাপীর কারনে মনোনয়নপত্র বাতিল হয় তার।

বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শাহ আলম মিয়া তার মনোনয়নপত্রে নির্ধারিত সংখ্যক ভোটার দেখাতে না পারায় তিনি বাতিল হন।

এদিকে নির্বাচন থেকে ৬ জন প্রার্থী ছিটকে পড়ায় ভোটের লড়াইয়ে মাঠে থাকছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম,বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির সদস্য এস শরফুদ্দীন আহমেদ সান্টু,সাবেক হুইপ বিএনপি নেতা সৈয়দ শাহিদুল হক জামাল,ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা নেছার উদ্দীন ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জহিরুল ইসলাম।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net