, ,

শিরোনাম :
সন্ত্রাসবিরোধী মিছিলে মারা যাওয়া যুবদল নেতার ছেলেকে চাকরি দিলেন বিসিসি প্রশাসক বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা উজিরপুরে বিএনপি কার্যালয়ে চিঠি, ৪ নেতাকে হত্যার হুমকি ব্যাংক হিসাব তলব নিয়ে প্রতিক্রিয়া জানালেন সালমান মুক্তাদির ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, ভ্রাম্যমাণ আদালতে অভিভাবকের কারাদণ্ড বরিশালে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন ববিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থীকে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা চরকাউয়া খেয়াঘাটে বিসিসির জরাজীর্ণ ফলক:দ্রুত অপসারণে বিআইডব্লিউটিএ’র চিঠি চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
ফেক নিউজ হলে ডিজিটাল আইনে মামলা: ইসি

ফেক নিউজ হলে ডিজিটাল আইনে মামলা: ইসি

dynamic-sidebar

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেক বা ভুয়া নিউজ ও অপপ্রচার ঠেকাতে আরও কঠোর হচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ফেক নিউজ হলে বা অপপ্রচার হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দায়েরসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ রোববার (২ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এমনটি জানান। এর আগে তিনি ফেসবুকসহ সামাজিক যোগ্যযোগ্য মাধ্যম এবং অনলাইনে অপপ্রচার ও ফেক নিউজ রুখতে করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন।

ইসি সচিব বলেন, প্রশাসন ২৪ ঘণ্টা মনিটরিং শুরু করেছে। আমরাও আগামীকাল থেকে মনিটরিং করবো। এজন্য আমাদের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি শাখার (আইসিটি) কর্মকর্তাদের সমন্বয়ে একটি নিজস্ব মনিটরিং টিম করা হবে। এই টিমও প্রশাসনের টিমের পাশপাশি কাজ করবে। এছাড়া থাকবে গোয়েন্দা নজরদারিও।

অপপ্রচার ও ফেক নিউজ রুখতে করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের সঙ্গে ইসি সচিবের বৈঠকতিনি বলেন, সোশ্যাল মিডিয়ার যেন নির্বাচনকেন্দ্রিক অপব্যবহার না হয়, কোনো প্রোপাগান্ডা যেন কেউ না চালাতে পারে, সে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।

‘কেউ যদি প্রোপাগান্ডা চালায় তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে আমরাও দেখবো, তারাও দেখবে। ডিজিটাল সিকিউরিটি আইন ও অন্যান্য আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এসব বিষয় না করতে সচেতনতা সৃষ্টির ব্যবস্থা নেওয়া হবে। এজন্য আমরা বিজ্ঞাপনও প্রচার করবো।’

হেলালুদ্দীন আহমদ বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি কেউ যেন নির্বাচন নিয়ে কোনো ফেক নিউজ না করতে পারে। জাতীয় –আন্তর্জাতিকভাবে কেউ যেন ফেক নিউজ না করে। ফেক নিউজের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেবো।

বৈঠকে বিটিআরসি, পুলিশ, সিআইডি, র‌্যাব, সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা, দফতরের প্রতিনিধিরা উপস্থিতি ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net