, ,

শিরোনাম :
গ্যাস সংকটে গতি নেই বরিশাল বিসিকে ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের বরিশাল অঞ্চলজুড়ে রান্নার গ্যাসের অগ্নিমূল্যে হতাশ ও ক্ষুব্ধ সাধারণ মানুষ স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বরিশাল বিভাগে ডেঙ্গুতে সাত দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১,৪০০ সন্ত্রাসবিরোধী মিছিলে মারা যাওয়া যুবদল নেতার ছেলেকে চাকরি দিলেন বিসিসি প্রশাসক
তথ্য গোপন করে টিকে গেলেন বরিশাল-৪ আসনের আ.লীগ প্রার্থী পংকজ নাথ

তথ্য গোপন করে টিকে গেলেন বরিশাল-৪ আসনের আ.লীগ প্রার্থী পংকজ নাথ

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// দুর্নীতি মামলায় দণ্ডিত হওয়ার তথ্য গোপনের অভিযোগে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান এমপি পংকজ দেবনাথের মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেছেন একই আসনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী।

সোমবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের কাছে পংকজ দেবনাথের মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেন একই আসনে বিএনপির প্রার্থী মেজবাউদ্দিন ফরহাদ। আবেদনের সঙ্গে পংকজ দেবনাথের দণ্ডপ্রাপ্ত হওয়ার যাবতীয় তথ্য-প্রমাণ রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন এ বিএনপি প্রার্থী।

রোববার যাচাই-বাছাইতে পংকজ দেবনাথের মনোনয়ন বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। তথ্য গোপন করেও মনোনয়নে টিকে যান আওয়ামী লীগের এ প্রার্থী।

বিএনপি প্রার্থী ফরহাদ আবেদনে উল্লেখ করেছেন, ঢাকার বিশেষ জজ আদালতে-১ একটি দুর্নীতি মামলার (নং-২/২০০৭) অভিযোগ প্রমাণিত হওয়ায় পংকজ দেবনাথকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। হলফনামায় এ তথ্য গোপন করেন পংকজ দেবনাথ। আইন অনুযায়ী পংকজ দেবনাথের মনোনয়ন অবৈধ।

রিটার্নিং কর্মকর্তা অজিয়র রহমান বলেন, কোনো এফিডেভিটের বিরুদ্ধে অভিযোগ করতে হলে এফিডেভিটের মাধ্যমে করতে হয়। রোববার প্রকাশ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে পংকজ দেবনাথের বিরুদ্ধে কেউ লিখিত এমনকি মৌখিক অভিযোগ করেননি। মনোনয়ন বৈধ ঘোষণার পর কোনো আবেদন গ্রহণের সুযোগ নেই। এ বিষয়ে অভিযোগকারী নির্বাচন কমিশনে প্রতিকার চাইতে পারেন।

এ বিষয়ে বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী পংকজ দেবনাথ বলেন, বিষয়টি না জেনে বিএনপি প্রার্থী আমাকে ঘায়েল করতে উঠেপড়ে লেগেছেন। তার হয়তো জানা নেই ওই মামলায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করে উচ্চ আদালত থেকে খালাস পেয়েছি আমি। এটা অনেক আগের ঘটনা। আমার মনোনয়ন বৈধ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net