শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩৯

শিরোনাম :
সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হামলার শিকার ববির ৪ শিক্ষার্থী অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী পটুয়াখালীতে রাতের আঁধারে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল বন্দর থানার অভিযানে চোরাই দুই মোটরসাইকেলসহ আটক ২ বরিশালে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৭ নেতাকর্মী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে ১৫ আগস্টে আব্দুর রাজ্জাকের উদ্যোগে দোয়া দোয়া-মোনাজাত নগরীর জিয়া সড়ক এলাকা থেকে দিনে দুপুরে সাইকেল চুরি! গণভোটের রায় উপেক্ষা করে সরকার স্বৈরাচারী পথে: মুজিবুর রহমান বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮

বরিশাল-১ আসনে নিজদলের তোপের মুখে স্বপন

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ নিজ দলের নেতাকর্মীদের তোপের মুখে নির্বাচনী এলাকায় ঢুকতে না পেরে এবার আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনীত এক প্রার্থী।

সংস্কারপন্থি নেতা জহির উদ্দিন স্বপন ইসির কাছে নির্বাচনকালীন সময়ে নিজের নিরাপত্তা চেয়ে বলেছেন, তাকে এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতা প্রকাশ্যে হুমকি দিচ্ছে।

বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দাবি-যে প্রার্থী নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, সেই প্রার্থী কিভাবে নির্বাচনী এলাকার দুই উপজেলার তৃণমূল বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের নিরাপত্তা দিবে। মঙ্গলবার দিনভর বিষয়টি নিয়ে খোঁদ বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই বিষয়টি উদোর পিন্ডি বুধোর ঘারে চাঁপিয়ে এক সময়ের বাম নেতা জহির উদ্দিন স্বপনের এটা নির্বাচনী কৌশল বলে মন্তব্য করেছেন।

এ আসনে বিএনপির দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন-নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান এবং সংস্কারপন্থি নেতা জহির উদ্দিন স্বপন। এরমধ্যে বিগত ওয়ান ইলেভেনের সময় প্রভাবশালী সংস্কারপন্থি হিসেবে আত্মপ্রকাশ করার পর থেকে জহির উদ্দিন স্বপন নিজ নির্বাচনী এলাকার নেতাকর্মীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে নির্বাচনী এলাকায় ঢুকতে পারছেন না। একাধিকবার দলীয় নেতাকর্মীদের তোপের মুখে পুলিশ পাহারায় তাকে (স্বপন) নিজ নির্বাচনী এলাকা ছাড়তে হয়েছে।

অপর প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান ওয়ান ইলেভেন থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মাঠে রয়েছেন। এজন্য তাকে (আব্দুস সোবহান) একাধিকবার হামলার স্বীকার ও সাতটি রাজনৈতিক মামলার আসামি হয়ে কারাভোগ করতে হয়েছে। তার পরেও তিনি রাজনৈতিক মাঠ ছাড়েননি।

দলের মনোনীত প্রার্থী হিসেবে তিনি (সোবহান) নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকার আগৈলঝাড়া ও গৌরনদীতে পৃথকভাবে মনোনয়নপত্র জমা দিলেও দলের অপর মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন নিজ দলের নেতাকর্মীদের প্রতিহতের ঘোষণায় এলাকায় ঢুকতে না পেরে বরিশাল জেলা রির্টানিং অফিসারের কাছে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাইয়ে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান নির্বাচনী এলাকার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ভোট কেন্দ্র কমিটি গঠণের জন্য নির্বাচনী প্রস্তুতি সভা অব্যাহত রাখলেও এখনও নির্বাচনী এলাকায় ঢুকতে পারেননি অপর প্রার্থী জহির উদ্দিন স্বপন।

নিজ দলের নেতাকর্মীদের তোপের মুখে নির্বাচনী এলাকায় ঢুকতে না পারলেও জহির উদ্দিন স্বপনের দাবি, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান বিভিন্ন সভা সমাবেশে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রকাশ্য হুমকি প্রদান করে চলেছেন। ফলে সোমবার প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার সাথে সাক্ষাত করে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net