, ,

শিরোনাম :
আগৈলঝাড়ায় ঝুঁকি পূর্ন ভবনে শিক্ষার্থীদের পড়ালেখা: ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা

আগৈলঝাড়ায় ঝুঁকি পূর্ন ভবনে শিক্ষার্থীদের পড়ালেখা: ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাটরা প্রেমচাঁদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনটি ফ্যাসিলিটিজ বিভাগের অর্থায়নে ১৯৯৫ সালে নির্মিত হয়। নির্মানের ১০ বছরের মাথায় নিম্নমানের নির্মান সামগ্রী দিয়ে কাজ করার কারণে প্লাষ্টার, ভীম সহ বিভিন্ন স্থানে ধ্বসে পড়তে দেখা যায়।

দীর্ঘদিন যাবৎ বিদ্যালয় ভবনটি ঝুঁকি পূর্ন অবস্থায় রয়েছে। এর মধ্যেই প্রতিদিন চলছে শিক্ষক/শিক্ষার্থীর কার্যক্রম। যে কোন মুর্হুতে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। বিদ্যালয় সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকাবাসীর দাবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত যেন বিদ্যালয়টি ঝুঁকি পুর্ন ভবন ভেঙ্গে দিয়ে নতুন ভবন নির্মান করে দেয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net