, ,

শিরোনাম :
শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গের অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ৮ বছরে বরিশালে ১ হাজার ২৫৬ খুন বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ, ব্যানারে আগুন বরিশাল কোতয়ালী থানায় এক মাসে আটক নিষিদ্ধ সংগঠনের ৫৬ কর্মী বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক
নিউ গার্ডেন আবাসিক হোটেল থেকে আপত্তিকর অবস্থায় ১৩ নারী-পুরুষ আটক

নিউ গার্ডেন আবাসিক হোটেল থেকে আপত্তিকর অবস্থায় ১৩ নারী-পুরুষ আটক

dynamic-sidebar

একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ফরিদপুরে হোটেলের মালিক ও ম্যানেজারসহ ১৩ নারী-পুরুষকে আটক করেছে প্রশাসন।

বুধবার দুপুরে ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত হোটেল নিউ গার্ডেন সিটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক।

তিনি জানান, হোটেল নিউ গার্ডেন সিটিতে অসামাজিক কার্যকলাপের অভিযোগ দুপুরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আপত্তিকর অবস্থায় ১০ জন নারী-পুরুষ এবং হোটেলের মালিক ও দুই ম্যানেজারকে আটক করা হয়। আটকদের দণ্ডবিধির ১৮৬০ এর ২৯৪ ধারায় প্রত্যেককে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও হোটেলের মালিক ও দুই ম্যানেজারকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net