, ,

শিরোনাম :
শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গের অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ৮ বছরে বরিশালে ১ হাজার ২৫৬ খুন বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ, ব্যানারে আগুন বরিশাল কোতয়ালী থানায় এক মাসে আটক নিষিদ্ধ সংগঠনের ৫৬ কর্মী বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক

আপিলেও যাদের মনোনয়ন অবৈধ

dynamic-sidebar

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা ৫৪৩টি আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে। আগারগাঁওস্থ নির্বাচন ভবনে ১১ তলায় গঠিত এজলাসে আপিল আবেদনের এ শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আজ (বৃহস্পতিবার) প্রথম দিন ১৬০ জনের আপিল শুনানি অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এ আপিল শুনানি করছেন। এজলাসে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদও উপস্থিত রয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত দিনাজপুর-১-এর পারভেজ, মাদারীপুর-১-এর জহিরুল মিন্টু, ফেনী-১-এর মিজানুর রহমান, কিশোরগঞ্জ-৩-এর মিজানুল হক, ময়মনসিংহ-৪-এর আবু সাইদ মহিউদ্দিন, ২৯৯ রাঙ্গামাটির অমর কুমার দে, বগুড়া-৪-এর আশরাফুল হোসেন আলম (হিরু আলম), মৌলভীবাজার-২-এর মহিবুল কাদির চৌধুরী, ফেনী-৩-এর হাসান আহমদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

বুধবার হেলালুদ্দীন আহমদ জানান, ৩ থেকে ৫ ডিসেম্বর নির্ধারিত সময়ে ৫৪৩টি আপিল আবেদন আমরা পেয়েছি। পুরো কমিশন ৬ থেকে ৮ ডিসেম্বর তা শুনবে। শুনানি শেষে আপিলের রায় সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়া হবে।

এদিকে আজ (বৃহস্পতিবার) আপিল আবেদনের ক্রমিক ১ থেকে ১৬০ নম্বর পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হচ্ছে। ১৬১ থেকে ৩১০ নম্বর পর্যন্ত আগামীকাল শুক্রবার এবং শেষ দিন ৮ ডিসেম্বর (শনিবার) ৩১১ থেকে ৫৪৩ নম্বর আবেদনের শুনানি হবে।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকে প্রার্থী ও তার সমর্থকরা নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা চালাতে পারবেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net