, ,

শিরোনাম :
সন্ত্রাসবিরোধী মিছিলে মারা যাওয়া যুবদল নেতার ছেলেকে চাকরি দিলেন বিসিসি প্রশাসক বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা উজিরপুরে বিএনপি কার্যালয়ে চিঠি, ৪ নেতাকে হত্যার হুমকি ব্যাংক হিসাব তলব নিয়ে প্রতিক্রিয়া জানালেন সালমান মুক্তাদির ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, ভ্রাম্যমাণ আদালতে অভিভাবকের কারাদণ্ড বরিশালে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন ববিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থীকে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা চরকাউয়া খেয়াঘাটে বিসিসির জরাজীর্ণ ফলক:দ্রুত অপসারণে বিআইডব্লিউটিএ’র চিঠি চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
বরিশালে প্রচার-প্রচারণার সরগরম হয়ে উঠছে নির্বাচনী মাঠ

বরিশালে প্রচার-প্রচারণার সরগরম হয়ে উঠছে নির্বাচনী মাঠ

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : ভোটের দিন যতোই ঘনিয়ে আসছে, বরিশালে নির্বাচনী প্রচার-প্রচারণার মাঠ ততোই সরগরম হয়ে উঠছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি, নানান প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট। পাশাপাশি উঠান বৈঠক, দলীয় নেতাকর্মী সমর্থকদের সঙ্গে মতবিনিময় করছেন প্রার্থীরা।

শুক্রবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় নগরের ডিসি রোড, ফজলুল হক অ্যাভিনিউ রোডে গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। এসময় তিনি ভোটারদের কাছে উন্নয়নের স্বার্থে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, বরিশালের পরিবেশ সম্পূর্ণ শান্ত।

এসময় তার সঙ্গে ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ দলের নেতাকর্মীরা।

এদিকে, সকালে বরিশালের বানারীপাড়ার গুয়াচিত্রায় ধানের শীষের প্রতীকের প্রার্থীর গণসংযোগে বাধা দেওয়ার অভিযোগ করেছেন নেতাকর্মীরা। তবে পুলিশ বলছে, কিছু যুবক বেশকিছু মোটরসাইকেল নিয়ে মহড়া দিচ্ছিল। যা নির্বাচন আইন বহির্ভূত হওয়ায় তাদের বুঝিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। তবে কোনো প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার ঘটনা ঘটেনি।

তবে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া), বরিশাল-২ আসন (বানারীপাড়া-উজিরপুর) আসনে গত দু’দিন ধরে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে নেতাকর্মীরা গণসংযোগে নামছেন। গণসংযোগে নেমে প্রার্থীর সঙ্গে মোটরসাইকেল মহড়াসহ আচরণবিধি ভঙ্গের বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছেন।

অপরদিকে শুক্রবার সকাল ১১টায় কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল সদর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার নগরের সদর রোড এলাকায় গণসংযোগ করেন।

একইভাবে বরিশালের ৬টি আসনে পুরোদমে প্রার্থী ও কর্মী সমর্থকরা চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণার কাজ।

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর বরিশালের ৬টি আসনে ৮০৫টি কেন্দ্রে ১৭ লাখ ৭৮ হাজার ৫৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বেছে নেবেন পছন্দের প্রার্থী।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net