, ,

শিরোনাম :
স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বরিশাল বিভাগে ডেঙ্গুতে সাত দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১,৪০০ সন্ত্রাসবিরোধী মিছিলে মারা যাওয়া যুবদল নেতার ছেলেকে চাকরি দিলেন বিসিসি প্রশাসক বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা উজিরপুরে বিএনপি কার্যালয়ে চিঠি, ৪ নেতাকে হত্যার হুমকি
ভোলায় আ’লীগের প্রচারণায় বিএনপির গাড়ি হামলা: আহত ৬, আটক ৪

ভোলায় আ’লীগের প্রচারণায় বিএনপির গাড়ি হামলা: আহত ৬, আটক ৪

dynamic-sidebar

ভোলার তজুমদ্দিন উপজেলায় আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চলাকালে ভোলা-৩ আসনের বিএনপির প্রার্থী মেজর (অব) হাফিজের গাড়ি দিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ২টি মোটরসাইকেল ভাঙচুরসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয় মেজর হাফিজের গাড়ি ভাঙচুর করেছে প্রতিপক্ষরা।

স্থানীয়রা জানান, দীর্ঘ প্রায় ৮ বছর পর শনিবার (১৫ ডিসেম্বর) সকালে লঞ্চ যোগে ভোলার তজুমদ্দিন উপজেলায় আসেন বিএনপির প্রার্থী মেজর হাফিজ উদ্দিন আহমেদ।

আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সকালে তজুমদ্দিনে মেজর হাফিজকে লঞ্চঘাট থেকে আনতে যাওয়ার পথে শশীগঞ্জ বাজারে আওয়ামী লীগের একটি গণসংযোগের উপর ওই গাড়িটি উঠিয়ে দেয়া হয়। এ সময় ২টি মোটরসাইকেল ভাঙচুর করে বিএনপি কর্মীরা। হামলায় ৬ জন আওয়ামী লীগের কর্মী আহত হয়েছেন। পরে তাদের তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই গাড়িটি ধাওয়া করলে তারা চলে যায়।

অপরদিকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, মেজর হাফিজকে লঞ্চঘাট থেকে তারা গাড়ি নিয়ে আনতে গেলে কয়েক বার বাধার সম্মুখীন হয়। এক পর্যায়ে থানার সামনে আওয়ামী লীগের কর্মীরা তাদের গাড়ি ভাঙচুর করে। পরে গাড়িটি থানায় নিয়ে যাওয়া হয়।

তজুমদ্দিন থানায় ওসি মো. ফারুক আহমেদ জানান, দ্রুতগতিতে গাড়ি চালিয়ে নৌকার কর্মীদের উপর উঠিয়ে দেয়ার অভিযোগে গাড়িসহ ৪ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net