, ,

শিরোনাম :
এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গোলাম মাওলা রনির স্ত্রী-বোনের ওপর হামলা, স্বর্ণালংকার লুট

dynamic-sidebar

অনলাইন ডেস্ক :: বিএনপি মনোনীত পটুয়াখালী-৩ আসনের প্রার্থী গোলাম মাওলা রনির স্ত্রীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার স্ত্রী এবং বোনের স্বর্ণালংকারও লুট হয়েছে বলে অভিযোগ করেছেন গোলাম মাওলা রনি। শনিবার ( ১৫ ডিসেম্বর) গলাচিপা সদরে দুপুর দেড়টায় এ হামলার ঘটনা ঘটেছে।

এ প্রসঙ্গে গোলাম মাওলা রনি অভিযোগ করে বলেন, নির্বাচন উপলক্ষ্যে তার স্ত্রী-বোন গলাচিপায় গণসংযোগ করতে গেলে আওয়ামী গুন্ডাবাহিনী তাদের ওপর হামলা চালায়। তিনি আরও বলেন, হামলা চালিয়ে গাড়ির কাচ ভেঙে দিয়েছে। তার স্ত্রীর কাছ থেকে স্বর্ণালংকার, টাকা পয়সা ও লিফলেট ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি।

সূত্র, নয়া দিগন্ত

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net