, ,

শিরোনাম :
এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা প্রকাশিত সংবাদের প্রতিবাদ

জনগনের প্রতি সরকারের এত ভয় কেন : সরোয়ার

dynamic-sidebar

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই কাছে এগিয়ে আসছে প্রার্থীদের প্রচার-প্রচারনার ব্যস্ততাও তত বেড়ে যাচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত গন সংযোগ প্রচার- প্রচারনা ও উঠান বৈঠক করার মাধ্যমে জন সাধারনের কাছে ভোট প্রর্থনা করে বেড়ালেও সব খানে ভোটারদের একই প্রশ্ন থেকে যাচ্ছে আমরা কি এবার কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবতো?

নির্বাচনের প্রচার-প্রচারনার ৬ষ্ট দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রার্থী কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার আজ শনিবার সকালে নগরীর চৌমাথা মারকার্স মসজিদে নগরীর ১৪ নম্বর ওর্য়ার্ড বিএনপির সভাপতি মঈন এর বড় ভাই শাহিনের নামাজের জানাজার নামাজে অংশ নেয়ার মধ্য দিনে তার গনসংযোগের কর্মসূচি শুরু করেন।

গনসংযোগের সময় সরোয়ার বলেন সরকার কথায় কথায় বলেন তারা দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে তারা এত উন্নয়ন ও মহাসড়কে নিয়ে যাবার পরও কেন জনগনের ভোটের প্রতি এত ভয়।

সরকার এটা কেন স্বিকার করছেনা দেশে তারা এত মানুষ খুন, গুম হত্যা করার পাশাপাশি দেশের অর্থ লুঠপাট করেছে। দেশের জনগন আর লুঠপাটের উন্নয়ন দেখতে চায় না তারা এখন সুষ্টভাবে একটি ভোট দিতে চায় কেন্দ্রে গিয়ে। সরকার যদি ভোটের রাজনীতি বিশ্বাষ করে তাহলে ভোটের মাঠ সমতলে নিয়ে আসুক জনগন যাকে নির্বাচিত আমরা তা মেনে নেব।

সরোয়ার আরো বলেন আওয়ামীলীগসহ মহাজোটের প্রার্থী মাঠের রাজনীতি করার প্রার্থী নয় বলে বরিশালে বিএনপি যে উন্নয়নের যে ধারা চালু করে গেছে তার চোখে তা ধরা পড়ছে না। সরকার জনগনকে ভয় পায় বলেই প্রতিদিন বিরোধীদলের গনসংযোগ ও প্রচার-প্রচারনার কাজে পুলিশ প্রহরায় তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের উপর হামলা করে যাচ্ছে তারপরও এদেশের মানুষকে দমিয়ে রাখতে পারছে না। এবার বরিশালের জনসাধারন জাতীয় নির্বাচনে সিটি নির্বাচনের মত ইতিহাস সৃষ্টি হতে দেবে না।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net