, ,

শিরোনাম :
বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা উজিরপুরে বিএনপি কার্যালয়ে চিঠি, ৪ নেতাকে হত্যার হুমকি ব্যাংক হিসাব তলব নিয়ে প্রতিক্রিয়া জানালেন সালমান মুক্তাদির ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, ভ্রাম্যমাণ আদালতে অভিভাবকের কারাদণ্ড বরিশালে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন ববিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থীকে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা চরকাউয়া খেয়াঘাটে বিসিসির জরাজীর্ণ ফলক:দ্রুত অপসারণে বিআইডব্লিউটিএ’র চিঠি চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন, নতুন ডিসি আশরাফুল করিম
ভোলা-৩ আসনে ‘অবরুদ্ধ’ বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম

ভোলা-৩ আসনে ‘অবরুদ্ধ’ বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// ভোলা-২ আসনের (বোরহানউদ্দিন-দৌলতখান) বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিম নিজ বাসায় অবরুদ্ধ রয়েছেন বলে অভিযোগ করেছেন তার স্ত্রী মাফরুজা সুলতানা।মাফরুজা সুলতানা বলেন- ‘আজ রোববার (১৬ ডিসেম্বর) সকালে বোরহানউদ্দিন উপজেলা রোডের নিজ বাসভবন কুড়ালিয়া হাউসে আসেন তারা। এরপর পোশাকধারী ও সাদাপোশাকধারী পুলিশ সদস্যরা তাদের বাসা ঘিরে রাখে। বাসার বাইরে চেকপোস্ট বসিয়ে পথচারীদের তল্লাশি করা হচ্ছে। পুলিশের পাশাপাশি ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা লোকজনকে তল্লাশি ও মারধর করছে, যাতে বিএনপির কোনো নেতাকর্মী আমার বাসায় আসা-যাওয়া করতে না পারে। এমনকি আমাদের কাউকে বাসার বাইরে পুলিশ যেতে দিচ্ছে না।’মাফরুজা সুলতানা বলেন, সকালে বাসার ছেলেরা বাজারে যাওয়ার চেষ্টা করলে ওদের মারধর করা হয়। এই অবস্থায় নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের কাছে প্রতিকার চান তিনি।এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল কুদ্দূস কোনো মন্তব্য করতে রাজি হননি।এর আগে আজ সকালে হাফিজ ইব্রাহিম ঢাকা থেকে লঞ্চে করে উপজেলার হাকিমুদ্দিন ঘাটে যান। তখন ঘাটে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীর সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে পুলিশের পক্ষ থেকে বলা হয়, হাফিজ ইব্রাহিম একা বাসায় যেতে চাইলে তাকে নিরাপত্তা দিয়ে নেওয়া হবে। নেতাকর্মীরা তার সঙ্গে যেতে পারবে না। এরপর পুলিশি প্রহরায় বাসায় যান সাবেক এই এমপি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net